Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Rani Chatterjee: ভোজপুরি অভিনেত্রী রানী চ্যাটার্জি সাহসী অবতার দেখালেন, দেখে হতবাক ভক্তরা

Updated :  Monday, December 19, 2022 9:33 AM

রানি চ্যাটার্জী ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। একজন বাঙালি হয়েও নাম করেছেন ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি ভীষণভাবে ফিটনেস ফ্রিক। নিজের শরীর চর্চার একাধিক ছবি কিংবা ভিডিও প্রায়ই শেয়ার করে থাকেন তিনি। অভিনয়ের ফাঁকেও বিভিন্ন সময়ে ওয়েস্টার্ন লুকে দেখা দেন সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানের অভিনেত্রী হিসেবেও সোশ্যাল মিডিয়ার পাতায় কম অ্যাক্টিভ নন রানি চ্যাটার্জী। সম্প্রতি শরীরচর্চার পোশাকে আবারো বোল্ড লুকে অভিনেত্রী, যা পুনরায় চর্চার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে তাকে।

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে সোশ্যাল মিডিয়া কুইন বলা হয়। তিনি নিজের একাধিক ছবি ও ভিডিও প্রায়ই শেয়ার করে থাকেন। নেটমাধ্যমে তার অনুরাগীর সংখ্যা মিলিয়নে কথা বলে। তার শেয়ার করা কোন কিছুই যে ভাইরাল হতে বেশি সময় নেয় না, তা স্পষ্ট। সম্প্রতি আবারো জিম লুকে সোশ্যাল মিডিয়ার পাতায় হাজির হয়েছেন তিনি, যা দেখে চোখ ধাঁদিয়ে গিয়েছে অধিকাংশ ভোজপুরি দর্শকদের। তিনি নিজেই সেই ঝলক নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিয়েছেন, যা এই মুহূর্তে রীতিমতো ভাইরাল। রইল সেই ঝলকই।

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রী তিনি। সম্প্রতি শরীরচর্চার মাঝেই নিজের বোল্ড জিম লুক শেয়ার করে নিয়েছেন রানি চ্যাটার্জী। ছবিতে একেবারে স্কিন টাইট প্রপার জিম পোশাকে দেখা মিলেছে তার। ছাই রঙের জিম পোশাকে, বাধা চুলে, বিনা মেকাপে ছিলেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রী নিজের যে রিল ভিডিওটি শেয়ার করে নিয়েছেন সেটি ট্রেডমিলে হাঁটার সময়ই বানিয়েছেন তিনি। সেকথা অবশ্য ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে। শরীরচর্চার মাঝেই নিজের সময় কাটাতে এই ভিডিওটি বানিয়েছিলেন অভিনেত্রী। আপাতত নিজের শেয়ার করা এই রিল ভিডিওর সূত্র ধরেই চর্চায় রয়েছেন তিনি।