Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri: এই অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেলেন খেসারি লাল যাদব, ঘরে একা পেয়ে এই কাজ করলেন

Updated :  Wednesday, January 31, 2024 12:14 PM

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের।

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অত্যন্ত পরিচিত অভিনেত্রী পাখি হেগড়ে সৌন্দর্যের পাশাপাশি তার চমৎকার অভিনয়ের জন্য কিন্তু বেশ পরিচিত। তার প্রত্যেকটি চরিত্র মানুষের এতটাই পছন্দ হয় যে সেখান থেকেই বোঝা যায় যে তার কতটা জনপ্রিয়তা রয়েছে। তার অভিনীত যে কোন গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে হয়ে যায় ব্যাপক ভাইরাল এবং প্রচুর ভিউসহ অনেকেই বেশ পছন্দ করেন সেই সমস্ত গানের ভিডিও। অভিনেত্রীর যে কোন গানের ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই ভিউ আসতে শুরু করে কোটি কোটি। তিনি দিনেশ লাল যাদব থেকে শুরু করে খেসারি লাল যাদব অব্দি সমস্ত ভোজপুরি তারকাদের সাথে কাজ করেছেন।

সম্প্রতি খেসারি লাল যাদব এবং হেগড়েকে একটি মিউজিক ভিডিওতে দেখা গেছে। গানের নাম ‘বাঙালিয়ানা‘। খেসারিকে এখানে দেখা গিয়েছে অভিনেত্রী পাখির সাথে লাস্যময়ী কায়দায় প্রেম করতে দেখা গেছে। প্রায় ২ বছর আগে রিলিজ করে যাওয়া এই ভিডিওটি এখনও ভালই জনপ্রিয় ইউটিউবে। এতে তারকা জুটির রোমান্টিক কেমিস্ট্রি ব্যাপক পছন্দ করেছেন দর্শকরা। নীল শাড়িতে ব্যাপক সুন্দরী লাগছিল পাখিকে। ‘আদিশক্তি ফিল্মস’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে খেসারি লাল যাদব ও পাখি হেগড়ে এর এই ভিডিওটি। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।