Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri song: পুলের ধারেই আম্রপালির সাথে রোমান্টিক নীরাহুয়া, নাচলেন ভোজপুরি গানের তালেই

Updated :  Saturday, May 13, 2023 8:13 AM

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখে কথা বলছে।

আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘ক্রেজি মুঝকো কার দেতি হ্যায়’ গানের তালেই পর্দায় অভিনেত্রীর সাথে চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছেন নীরাহুয়া। খোলা আকাশের নীচে পুলের ধারেই ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে তাদের। আর তাদের সেই ঘনিষ্ঠ দৃশ্য দর্শকরা যে বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যেই দেখা মিলেছিল তাদের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের অধিকাংশের কাছে।

‘ওয়াল্ড ওয়াইড রেকর্ডস্ ভোজপুরি’ থেকে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে ৩ বছর আগে। এই মুহূর্তে যা পৌঁছে গিয়েছে ২৩ লাখেরও বেশি মানুষের কাছে। উল্লেখ্য গানটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘লালুয়া কি লালিয়া’র। গানটির কথা দিয়েছিলেন সন্তোষ পুরি। সুর দিয়েছিলেন মধুকর আনন্দ। গানটি গেয়েছিলেন স্বয়ং দীনেশ লাল যাদব ও আম্রপালি দুবে। আপাতত এই ঝলকের সূত্র ধরেই চর্চায় এই জনপ্রিয় ভোজপুরি তারকা জুটি।