Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri video: আম্রপালি দুবে এবং নিরহুয়া রোম্যান্সে সমস্ত সীমা অতিক্রম করেছেন, লক্ষ লক্ষ পছন্দ করেছে

Updated :  Thursday, July 20, 2023 8:51 PM

ভোজপুরি সিনেমা জগতের সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা অথবা ভিডিও ইউটিউবে আসামাত্রই একেবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র তার নতুন গান নয়, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরি সিনেমা জগতের এমন একজন তারকা যার নামেই সিনেমা সুপারহিট হয়ে যায়। তার মত তারকা ভোজপুরি সিনেমার জন্য অত্যন্ত লাভকারী কারণ তার জনপ্রিয়তার উপরে ভর করেই ভোজপুরি সিনেমা অন্য মাত্রায় পৌঁছেছে। তিনি ইতিমধ্যেই এমন কিছু ছবিতে অভিনয় করেছেন, যে সমস্ত ছবি ভোজপুরি দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের মত রাজ্যে দীনেশ লাল যাদবের ছবি এসেছে মানেই সুপারহিট।

তার সঙ্গে আম্রপালি দুবের কেমিস্ট্রি যেনো যেকোনো ভোজপুরি সিনেমায় একেবারে চার চাঁদ লাগিয়ে দেয়। এই রোম্যান্টিক জুটির মুভি তালিকায় এমন কোনো সিনেমা নেই যেটা ফ্লপ হয়েছে মার্কেটে। এখন ভোজপুরি সিনেমা জগতে একাধিক অভিনেত্রীরা অভিনয় করলেও দীনেশ লাল যাদবের সঙ্গে আম্রপালি দুবের মত জুটি এখনো ভোজপুরি সিনেমা জগতে একটাও তৈরি হয়নি। তাদের ছবি যেকোনো সিনেমা হলেই দারুন জনপ্রিয়তা নিয়ে চলে প্রায় বেশ কয়েক মাস ধরে।

নিরহুয়া এবং আম্রপালীর জুটি এখনো ভোজপুরি জগতে একেবারে চিরসবুজ জুটি, যে কারণে এই জুটির গানগুলি ইন্টারনেটে মাঝেমধ্যেই ভাইরাল হতে থাকে। বর্তমানে নিরহুয়া এবং আম্রপালীর একটি পুরনো গান সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।নিরাহুয়া এবং আম্রপালি দুবের সিনেমা ‘বেটা’-এর ‘আওয়া আয় সাইয়ান’ গানটি বর্তমানে ইউটিউবে ট্রেন্ড করছে। গানটিতে দীনেশ লাল যাদব এবং আম্রপালি দুবের রোমান্টিক স্টাইল আপনাকে মুগ্ধ করবে।

নিরাহুয়ার এই গানটি কল্পনা এবং ওম ঝা একসাথে গেয়েছেন। গানের কথা লিখেছেন প্যারে লাল যাদব এবং সঙ্গীত দিয়েছেন ওম ঝা। এছাড়াও রয়েছেন সহ-লেখক শশী রঞ্জন দ্বিবেদী। গানটি নিরহুয়া মিউজিক ওয়ার্ল্ড নামের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে।