Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri: আম্রপালি এবং খেসারির খোলা আকাশের নীচে রোম্যান্স, ভিডিও দেখে পাগল ভক্তরা

Updated :  Thursday, June 13, 2024 6:03 PM

ভারতীয় দর্শকদের মধ্যে ভোজপুরী গানে ক্রেজ প্রায় রোজদিন বৃদ্ধি পাচ্ছে। বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। যারা মোটামুটি ভোজপুরি সিনেমার সাথে পরিচিত তারা সকলেই ভোজপুরি কুইন আম্রপালি দুবের নাম শুনেছেন।

ভোজপুরি অভিনেত্রী আম্রপালি দুবে

আপনি যদি ইউটিউবে ভোজপুরি গানের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আম্রপালি দুবের নামটা ভালোভাবেই জানেন। অনেকের ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা শুধুমাত্র এই আম্রপালির জন্য। অভিনেত্রীর মায়াবী নজরের প্রেমে পড়েছেন লাখ লাখ নেটবাসী। অনেকে তো এই অভিনেত্রীর একটি মিউজিক ভিডিও দেখার জন্য রীতিমতো পাগল হয়ে যায়। অভিনেত্রীর মিউজিক ভিডিও রিলিজ করলে তা সুপারহিট হতে বাধ্য।

ভাইরাল ভিডিওর বিবরণ

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে এই আম্রপালি ও নিরহুয়ার একটি মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে। ভাইরাল হচ্ছে নিরাহুয়া আম্রপালির একটি নাচের ভিডিও। গানের নাম, ‘গীরদা পরদা’। এটি ‘আয়ি মিলন কি রাত‘ সিনেমার। ২০২২ সালে রিলিজ করেছিল এই সিনেমা। এই গানটি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। মাঝরাতে বদ্ধ ঘরে বিছানায় একে অপরকে কোলে জড়িয়ে থাকতে দেখা যায়। এতে শাড়ি পরে ব্যাপক সুন্দরী লাগছিল। গানটির কথা লিখেছেন ইন্দু রাজ, গেয়েছেন নিরহুয়া ও ইন্দু সোনালী।