Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

খরচা করেছেন লাখ টাকা, কেমন হল ভুবন বাদ্যকরের নতুন বাড়ি? দেখুন অন্দর মহলের ছবি

Updated :  Thursday, May 26, 2022 7:43 PM

ভুবন বাদ্যকর বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা। কুড়ালজুড়ি গ্রামে থাকেন তিনি। আগে গ্রামে গ্রামে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করতেন বাদামবাবু। ক্রেতাদের আকর্ষণ করার জন্য গানও বেঁধেছিলেন তিনি। পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নিজের এই গানের জন্য এক বিপুল পরিচিতি অর্জন করেন বীরভূমের ভুবন বাদ্যকর। তবে বর্তমানে অবস্থা ফিরেছে তার। মাটির ছাউনি দেওয়া বাড়ি ছেড়ে পাকা বাড়িতে উঠেছেন তিনি। লাখ টাকা খরচা করে বানিয়েছেন বাড়ি। তার বাড়ির অন্দরমহলের সাজসজ্জা দেখলে তাক লাগবে সকলেরই।

খরচা করেছেন লাখ টাকা, কেমন হল ভুবন বাদ্যকরের নতুন বাড়ি? দেখুন অন্দর মহলের ছবি

সম্প্রতি ভুবন বাদ্যকরের বাড়ির অন্দরের কিছু ছবি প্রকাশ্যে এসেছে মিডিয়াতে। সেই ছবি দেখামাত্রই শোরগোল পড়েছে নেটনাগরিকদের মাঝে। বিলাসবহুল আসবাবপত্রের পাশাপাশি, মার্বেল দিয়ে সাজিয়েছেন ঘরও। বারান্দাতেও বসিয়েছেন দামি মার্বেল। ঘরের দেওয়ালে রেখেছেন নিজের ছবিও। নানা জিনিস দিয়ে ডিজাইন করেছেন ঘর। ঘরে ও বারান্দায় লাগিয়েছেন ফলস্ সিলিং। সম্প্রতি ভুবনবাবুর বাড়ির অন্দরের বেশ কিছু ছবি ভাইরাল হতেই আবারো মিডিয়াতে চর্চায় উঠে এসেছেন তিনি।

খরচা করেছেন লাখ টাকা, কেমন হল ভুবন বাদ্যকরের নতুন বাড়ি? দেখুন অন্দর মহলের ছবি

বেশ কিছু মাস আগে ভুবনবাবু একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। হাসপাতালেও ছিলেন বেশ কিছুদিন। তবে তারপরে সেই গাড়ি বিক্রি করে দিয়ে সেই টাকাও নিজের বাড়ি তৈরীর কাজে লাগিয়ে দিয়েছেন। সম্প্রতি একটি গেম রিয়্যালিটি শোতে দেখা যাচ্ছিল তাদের। সেখান থেকেও তারা আরও পরিচিতি পেয়েছেন মানুষের মাঝে। আগের থেকে তাদের অবস্থা ফিরেছে অনেকটাই।

খরচা করেছেন লাখ টাকা, কেমন হল ভুবন বাদ্যকরের নতুন বাড়ি? দেখুন অন্দর মহলের ছবি

সোশ্যাল মিডিয়াতেও তাদের জনপ্রিয়তা কিছু কম নেই। এদিক-ওদিক ছোটখাটো অনুষ্ঠানেও এখন গান গাইতে দেখা যায় তাকে। জানা গিয়েছে, ইতিমধ্যেই নিজের বাড়ি তৈরিতে ছয় লাখ টাকা খরচা করে ফেলেছেন ভুবনবাবু। ভবিষ্যতে হয়তো আরো কিছু খরচা হবে। তবে সেই প্রসঙ্গে এখনো কোনো তথ্য মেলেনি। তবে মানুষের এতো ভালোবাসা পেয়ে আপ্লুত ভুবন বাদ্যকর। উল্লেখ্য, রিয়্যালিটি শোয়ের সূত্র ধরেই নিজের পরিবারকে কলকাতা ঘুরিয়ে দেখিয়েছিলেন তিনি, সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

খরচা করেছেন লাখ টাকা, কেমন হল ভুবন বাদ্যকরের নতুন বাড়ি? দেখুন অন্দর মহলের ছবি