ওয়াশিংটন: গতকাল, শনিবার আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জো বাইডেন৷ যদিও প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার এখনও বাকি। তাই হোয়াইট হাউসে এখনও পা রাখতে পারেননি বাইডেন। তবে শপথের পর তিনি পা রাখবেন ঐতিহ্যশালী হোয়াইট হাউসে ৷ তাঁর সঙ্গে আসবেন তাঁর জীবনসঙ্গিনী। শুধু তাই নয়, সস্ত্রীক বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে পা রাখতে চলেছে তাদের প্রিয় দুটি পোষ্য কুকুর৷ সাধারণত মার্কিন প্রেসিডেন্টের স্ত্রীকে ফার্স্ট লেডি বলা হয়। ঠিক তেমনই প্রেসিডেন্টের পোষা কুকুর দুটিকে ‘ফার্স্ট ডগ’-এর মর্যাদা দেওয়া হবে৷ এই খবরে খুবই খুশি পশুপ্রেমীরা৷
বাইডেন পরিবারের দুটি কুকুর জার্মান শেফার্ড প্রজাতির৷ নাম চ্যাম্প ও মেজর৷ ২০০৮-এ মার্কিন ভাইস প্রেসিডেন্টের পদ জিতে স্ত্রীকে উপহার হিসেবে বাইডেন দিয়েছিলেন চ্যাম্পকে৷
প্রসঙ্গত, বাইডেনের হাত ধরে আবার হোয়াইট হাউসে ফিরতে চলেছে পোষ্য রাখার পুরনো রীতি৷ যা শুরু হয়েছিল জর্জ ওয়াশিংটনের আমলে৷ তিনিই প্রথম পোষ্য এনেছিলেন প্রেসিডেন্ট বাসভবনে৷ তবে আবার সেই পুরনো রীতি বাইডেনের হাত ধরে ফিরতে চলেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…