প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশীতে ধনতেরাস পালিত হয়। কালীপুজোর আগে ধনতেরাস উৎসব পালিত হয়। ভারতের নানা অঞ্চলে ধনতেরাস পালিত হয় মূলত ‘ধন’-এর উৎসব হিসেবে। এই দিন পূজিত হতেন ধন্বন্তরী। হিন্দু পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় উঠে আসেন ধন্বন্তরী, তাঁর এক হাতে অমৃতপূর্ণ কলস, অন্য হাতে আয়ুর্বেদের বই। ধনতেরাস নিয়ে অনেক কাহিনী প্রচলিত রয়েছে। এও কথিত আছে যে এই দিন মা লক্ষ্মী দুধ সাগর থেকে উঠে আসেন ধরাধামে। মা লক্ষ্মীর পাশাপাশি কুবের দেবতার পুজো হয় এইদিন।
এইদিন সকলেই সোনা, রুপো অথবা মুল্যবান ধাতুর কোন জিনিস কেনেন। অনেকে ঝাড়ু পর্যন্ত কেনেন। কেউ কেউ স্বস্তিক চিহ্ন কিনে ঘরের দরজায় ঝুলিয়ে রাখেন। সবই করবেন, কিন্তু কখন করবেন? চলুন দিনক্ষণ জেনে নিই।
এই বছর ২০২০ তে ধনতেরাস ১৩ নভেম্বর শুক্রবারে পড়েছে। সন্ধ্যে ৫ টা ২৮ থেকে ৫ টা ৫৯ মিনিট পর্যন্ত সব থেকে শুভ সময়। সম্ভব হলে এই সময়ের মধ্যে কিনুন। এই দিন আপনি আপনার আরাধ্য দেবীর পুজো করুন অথবা মূল্যবান কোন ধাতু কিনুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…