একদিকে যখন শাহের ভ্রমণকে নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। সেই সময় বহরমপুরে বসে হুঁশিয়ারি দিতে দেখা গেল কংগ্রেস সভাপতি অধীর রজ্ঞন চৌধুরীকে। এইদিন তিনি বলেন, “এ সব তো কিছুই নয়। বিদ্রোহ যাবে অনেক দূরে যাবে। আগামী দিনে তৃণমূল মানে দিদির দল বাংলায় থাকবেনা”।
তিনি আরও বলেন, বঙ্গে তৃণমূলের যে শক্তি বৃদ্ধি তার পিছনে শুভেন্দুবাবুর ভূমিকা উল্লেখযোগ্য। তার প্রতি আস্থা রয়েছে নন্দীগ্রামের মানুষের। আর সিঙ্গুর ও নন্দীগ্রাম একটি বড়ো ফ্যাক্টর ছিল তৃণমূলের উত্থানের পিছনে। আর সেখানেই ভূমিকা ছিল শুভেন্দু অধিকারীর। সেখানে অভিশেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না।
তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে বাদ দিয়ে ফেলতে চাইছেন ভাইপো অভিশেককে প্রমোট করার জন্য। তাকে হারানোর জন্যই তাকে মুর্শিদাবাদে নিয়োগ করেছিল তৃণমূল সরকার। এরই সাথে তাকে বলতে দেখা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক চক্রান্ত সম্পর্কে। তার বক্তব্য,”মুর্শিদাবাদে এসে সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে কংগ্রেসকে দূর্বল করতে চেয়েছিলেন শুভেন্দু। কিন্তু আজ তারা বুঝছেন যে দিদি আসলে কি? ”
এর পরই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,” বঙ্গে বিদ্রোহ হবেই। আর তার ফলেই দিদির পার্টি থাকবেনা আর বাংলায়”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…