অমিত শাহ বাংলা সফরে এসে যেইখানে শেষ করেছিল সেইখান থেকেই যেন হাল ধরলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হলদিয়ায় একটি জনসভাতে গিয়ে দিলীপ তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে গলায় সুর তুলেছেন। আম্ফান ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ থেকে শুরু করে আলুর দাম বৃদ্ধি ,পুরোহিত ভাতা, রাজ্যে দিদির পুলিশ ইত্যাদি সব ইস্যুতেই কথা বলেছেন তিনি।
সেদিনকার সভায় দিলীপ ঘোষ মমতাকে “শাড়ি পরা হিটলার” বলে সরাসরি আক্রমণ করেছেন। তিনি মমতাকে বিদ্রূপের সুরে মন্তব্য করেছেন, ইতিহাসে আপনার নাম লেখা থাকবে। সেই নাম হবে শাড়ি পরা হিটলার। কিন্তু যাই হোক বাংলায় বিজেপি শিবিরকে আটকাতে পারবে না কেউ। দীলিপবাবু দাবি করেছেন আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি অবশ্যই ২০০ আসন দখল করতে পারবে।
এছাড়াও, দিলীপ ঘোষ নজিরবিহীনভাবে ফের আক্রমণ করলেন রাজ্য পুলিশকে। তিনি অভিযোগ করেছেন রাজ্য পুলিশ তৃণমূল সরকারকে হয়ে পক্ষপাতিত্ব করে। তিনি দাবি করেছেন, বিজেপিতে কেউ যোগ দিতে চাইলে তারা পারছে না। কারণ নাকি বিজেপিতে যোগদান করতে চাইলেই “দিদির পুলিশ” চাপ দিচ্ছে। যে সব পুলিশরা নিরপেক্ষভাবে কাজ করে না তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে বলে বলেছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…