চলতি বছরে বাজেট পেশে তেমন কোনো বাড়তি গুরুত্ব পেল না রেল। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ তার দ্বিতীয়বার বাজেট পেশে রেলের উপর কোনো নতুন ঘোষণা করেননি।
তবে তিনি সড়কপথে বড়ো ঘোষণা এনেছেন। এদিন তিনি সংসদে বাজেট পেশের সময় বলেন ২০২৪ সালের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় আরও ১০০ টি বিমানবন্দর তৈরি করা হবে। স্থলপথে পরিবহনে আরও ১.৭ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হবে। ২৫ হাজার কিলোমিটার নতুন সড়কপথ তৈরি হবে। দিল্লি, মুম্বাই হাইওয়ের মতো চারটি মেগা বাজেট প্রকল্প শেষ হবে আগামী ২০২৩ সালে। বন্দরগুলিকে বেসরকারিকরণের উদ্যোগ দেওয়া হবে বিনিয়োগ বৃদ্ধির জন্য। স্থলপথের থেকে জলপথের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে।
রেলের উপর বিশেষ কোনো আলোকপাত না কীলেও এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, রেলের জমির লাইনের পাশ বরাবর বসানো হবে সৌরবিদ্যুত, যারফলে,জ্বালানী বাঁচবে। এই প্রক্রিয়া কার্যকর করার কারন হল জ্বালানির খরচ কমানো এবং নবীকরণযোগ্য সৌরশক্তিকে কাজে লাগানোই মূল মন্ত্র।
আরও পড়ুন : করদাতাদের জন্য খুশির খবর, আয়কর কমলো বাজেটে, দেখে নিন কত হল নতুন কর
পিপিপি মডেলে আরও ১৫০ টি নতুন ট্রেন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ২৭ হাজার কিলোমিটার রেলপথগুলিকে নতুন করে বৈদ্যুতিকরণের উপর জোর দেওয়া কথা ঘোষণা করেন তিনি। ১৫০টি রেলের খরচ কেন্দ্র, রাজ্য এবং অন্য কোনো তৃতীয় সংস্থার মাধ্যমে বহন করা হবে।যার ফলে রেলে বেসরকারি বিনিয়োগের রাস্তা খুলে দিল। রেলের ইতিহাসে এই ঘটনা প্রথমবার। এদিন রেলের ঘোষণাগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হলো কিষান রেল। যা শুধুমাত্র কৃষকদের পচনশীল পণ্য পরিবহণ করবে।
NEW YORK — Lady Gaga proved once again that she is the queen of spectacle,…
LOS ANGELES — Former LSU gymnast and social media star Livvy Dunne is trading the…
LOS ANGELES — Actor Nicholas Brendon, best known for his role as Xander Harris in…
LOS ANGELES — The cult BMX film Rad is back on the big screen this…
LOS ANGELES — Lisa Kudrow is back on familiar ground as The Comeback returns for…
The cast of Hulu’s The Secret Lives of Mormon Wives reportedly voiced concerns about Taylor…