ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

DA Hike: কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় খবর, ১ জুলাই থেকে ৫৫ শতাংশ হয়ে যাবে মহার্ঘ ভাতা

আবারো কেন্দ্রীয় কর্মচারীদের জন্য রয়েছে দারুণ সুখবর। ২০২৪ সালের জুলাই মাসে কর্মচারীদের মহার্ঘ ভাতা আবারো বৃদ্ধি হতে চলেছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, জুলাই মাসে আরো ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। কেন্দ্রীয় সরকার মোটামুটি বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে থাকে। প্রথমটি জানুয়ারি মাস থেকে কার্যকর হয় এবং দ্বিতীয়টি জুলাই মাস থেকে কার্যকর হয়। সরকার জানুয়ারিতে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছিল। এর ফলে এখন মহার্ঘ ভাতা বেড়ে ৫০ শতাংশ হয়েছে। এবারে দেখার বিষয় মহার্ঘ ভাতা কতটা বাড়ে।

ধারণা করা হচ্ছে মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে, এবারে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ থেকে ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হতে পারে। কেন্দ্রীয় কর্মচারীরা বর্তমানে ৫০ শতাংশ করে মহার্ঘ ভাতা পেয়ে যান। এটি জানুয়ারি ২০২৪ থেকে প্রযোজ্য হয়। মহার্ঘ ভাতার পরবর্তী বৃদ্ধি জুলাই ২০২৪ থেকে কার্যকর হবে। তবে অনুমোদনের সময় সেপ্টেম্বর মাস হতে পারে। আগের বছরের রেকর্ড দেখতে গেলে সরকার সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করার বিষয়টা জানিয়ে থাকে। এই মুহূর্তে সরকারি কর্মচারীদের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। সেটাও কিন্তু মার্চ মাসে ঘোষণা করেছিল সরকার।

২০১৬ সালের মূল্যায়ন অনুযায়ী, সপ্তম বেতন কমিশনের রেল কর্মচারী, বেসামরিক প্রতিরক্ষা কর্মচারী এবং প্রতিরক্ষা কর্মীদের সহ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বেশ কিছু ধরনের ভাতা দিয়ে থাকে সরকার। এর মধ্যে রয়েছে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, পরিবহন ভাতা, শিশুদের শিক্ষার ভাতা, ভ্রমণ ভাতা, ডেপুটেশন ভাতা, উচ্চতর যোগ্যতার ক্ষেত্রে ভাতা, ট্রাভেল ক্যাশ্মেন্ট, পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা, নগদকরন, এবং অনুশীলন ভাতা। যেহেতু মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে আগামী সেপ্টেম্বর মাস থেকে, তাই একইভাবে বৃদ্ধি পাবে বাড়ি ভাড়া ভাতা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, X, Y, ও Z ক্যাটেগরীর শহরের ক্ষেত্রে ৩০ শতাংশ, ২০ শতাংশ এবং ১০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা পেয়ে থাকেন।

BharatBarta Desk

Recent Posts

৩ দিনের ঝড়-বৃষ্টির সতর্কতা! ৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-শিলাবৃষ্টির আশঙ্কা বাংল

রাজ্যে ফের বদলাতে চলেছে আবহাওয়া। স্কোয়াল ফ্রন্টের প্রভাবে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গ ও…

March 27, 2026

১৯ বছরের ছোট ব্যবসায়ীর সঙ্গে নাম জড়াল! মালাইকার প্রেম নিয়ে চাঞ্চল্য, কী বললেন ছেলে আরহান?

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন…

March 27, 2026

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026