বিনোদন

বাইকের ভীষন শখ, জেনে নিন যে নামিদামি বাইক গুলি রয়েছে সুশান্তের

কৌশিক পোল্ল্যে: আত্মহত্যা করেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। কিন্তু কেন এই মৃত্যু সেই নিয়ে ক্রমশ ঘনিয়ে আসছে রহস্য। অগণিত তরুণীদের ক্রাশ তার অসংখ্য অনুরাগীদের কাদিয়ে চোখের জলে বিদায় নিলেন হিন্দি সিনেমার এমএস ধোনি।

অভিনেতার ক্যারিয়ারও চলছিল রমরমিয়ে, একটি ছবির জন্য ৫ থেকে ৭ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকতেন সুশান্ত এবং বিজ্ঞাপনের জন্য নিতেন ১ কোটি টাকা৷ অভিনেতার মোট সম্পত্তি ৮০ লক্ষ ডলার অর্থাৎ ৬০ কোটি টাকার কিছু বেশি ৷ সুশান্তের এমএস ধোনি প্রায় ২২০ কোটি টাকার ব্যবসা করেছিল৷ সিনেমা, বিজ্ঞাপন ও ইনভেস্টমেন্টের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত৷ তবে নিজের উপার্জনে সর্বপ্রথম যে বাইকটি অভিনেতা কিনেছিলেন সেটি হল Honda CBR।

বলিপাড়ার অন্যান্য সেলেবদের মতোই মু্ম্বইয়ের বিত্তশালী এলাকা বান্দ্রায় বিলাসবহবল বাড়িতে থাকতেন সুশান্ত যার মাসিক ভাড়া ছিল পাঁচ লাখের কিছু বেশি ৷ এর পাশাপাশি বিলাসবহুল গাড়ি ও দামি বাইকেরও শক ছিল তার৷ এর মধ্যে Maserati Quattroporte, Land Rover Range Rover SUV, BMW 1300-সহ একাধিক গাড়ি সামিল রয়েছে ৷ আয়ের দিক থেকে সুশান্তের একাধিক ছবি বক্স অফিসে রেকর্ড তৈরি করছিল ৷ এর জেরে তার পারিশ্রমিকও বেড়েই চলছিল ৷ বলিউডে আসার আগে বেশ কয়েকটি টিভি শোতেও কাজ করেছিলেন তিনি ৷

বিহারের পাটনায় ২১ জানুয়ারি ১৯৮৬ সালে জন্ম সুশান্ত সিং রাজপুত বলিউডে পা রেখেছিলেন ২০১৩ সালে৷ ‘পবিত্র রিস্তা’ সিরিয়াল দিয়ে পরিচিতির শুরু এরপর প্রথম ছবি ‘কাই পো চে’ থেকেই অভিনয় দক্ষতার জেরে সবার মন জয় করে নিয়েছিলেন ৷ কিন্তু ঠিক কী কারণে অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন, তা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে৷ পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও পোস্টমর্টেম রিপোর্টে চিকিৎসকের দাবি এটি একটি আত্মহত্যার ঘটনা এবং অভিনেতার পরিবারের দাবি এটি কোনো আত্মহত্যা নয় বরং এটি পরিকল্পিত খুন। তদন্তের পরই সমস্ত ঘটনাটি প্রকাশ্যে আসবে আশ্বাস দিলেন মুম্বাই পুলিশ।

Anirban Kundu

Recent Posts

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026

২৫০ কোটির সাম্রাজ্য, বিদেশে রেস্তোরাঁ! ছেলেদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে জানলে অবাক হবেন

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…

April 13, 2026

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026