নিউজ

১০৫ জনের নয়া রাজ্য কমিটি ঘোষণা করল বিজেপি, নাম নেই শোভন সঙ্গী বৈশাখীর

কলকাতা: বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন। তাই এখন থেকেই কোমর বেঁধে নামতে প্রস্তুত বিজেপি। হাতে মাত্র কয়েক মাস বাকি। তারপরেই নতুন বছর এবং তারপর বিধানসভা নির্বাচন। তাই কোনওরকম ফাঁক রাখতে চায় না রাজ্য বিজেপি। এখন থেকেই বিধানসভা নির্বাচনকে টার্গেট করে এগোতে চায় গেরুয়া শিবির। তাই ১০৫ জনের রাজ্য কমিটি ঘোষণা করেছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে সেখানে ২৫ শতাংশ নতুন মুখ হলেও জায়গা পাননি বৈশাখী বন্দ্যোপাধ্যায়। অবশ্য জায়গা মিলেছে শোভন চট্টোপাধ্যায়ের। তবে কেন রাজ্য কমিটির তালিকায় নেওয়া হল না বৈশাখীকে, তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর সৃষ্টি হয়েছে।

রাজ্য কমিটির পাশাপাশি একটি বিশেষ পশ্চিমবঙ্গ আমন্ত্রণিত কমিটিও গঠন করা হয়েছে। রাজ্য কমিটির মত সেই কমিটিতেও অনেক নতুন মুখ রয়েছে। তবে রাজ্য কমিটির নতুন মুখের মধ্যে মহিলা নতুন মুখের সংখ্যা বেশি। সেখানে জায়গা পেয়েছেন জ্যোতির্ময়ী সিকদার, অর্চনা মজুমদার, দেবজানি সেনগুপ্ত, প্রফেসর বিথীকা মন্ডল, বিশ্বভারতীর প্রফেসর পুষ্পিতা, বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ মধুছন্দা কর সহ আরও অনেকে। তবে সকলে থাকলেও কেন শোভন সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায় নেই এই প্রশ্নই এখন রাজ্যের রাজনৈতিক অন্দরে কান পাতলেই শোনা যাবে। তবে এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

এমনকি শোভন চট্টোপাধ্যায়কে এ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি শুধু বলেন, দল তাঁর ওপর ভরসা করে তাঁকে রাজ্য কমিটিতে রেখেছে, এতে তিনি খুশি। কিন্তু বৈশাখী প্রসঙ্গ এলেই এড়িয়ে যান শোভন। এমনকি খোদ বৈশাখীর তরফ থেকেও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কি শোভন-বৈশাখী ইস্যুতে গেরুয়া শিবিরের অন্দরে কোনও মতান্তর তৈরি হয়েছে? এই জল্পনাই এখন চলছে রাজনৈতিক মহলে।

Anirban Kundu

Recent Posts

কালবৈশাখীর দাপট শুরু! ঝড়-বৃষ্টি আজ থেকেই, একাধিক জেলায় হলুদ সতর্কতা

গরমের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে…

April 16, 2026

কালো মেঘে ঢেকেছে আকাশ! কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়াও

হঠাৎই বদলে গেল কলকাতার আবহাওয়া। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ, শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও।…

April 16, 2026

আইপিএলে বড় ধাক্কা CSK-তে! চোটে ছিটকে গেলেন খলিল, নতুন চমক মুম্বই শিবিরে

আইপিএলে টানা দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু হঠাৎই বড়…

April 16, 2026

গ্যাস ছাড়াই আগুনে রান্না! ইন্ডাকশনকে টক্কর দিতে আসছে নতুন প্লাজ়মা স্টোভ

গ্যাস সিলিন্ডারের ঝামেলা, দাম বাড়া আর বুকিংয়ের অপেক্ষা—সব মিলিয়ে রান্নাঘরে বিকল্প খুঁজছেন অনেকেই। এই পরিস্থিতিতে…

April 16, 2026

২ লক্ষ পর্যন্ত ছাড়! এপ্রিলে Maruti Suzuki-র গাড়িতে ধামাকাদার অফার

আপনিও কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য বড় খবর। দেশের বৃহত্তম গাড়ি…

April 16, 2026

পেমেন্ট ফেল হলেও চিন্তা নেই! IRCTC-র নতুন ফিচারে ফের টিকিট বুকিংয়ের সুযোগ

আপনিও কি ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC অ্যাপ ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল বড়…

April 16, 2026