রাজ্য

দুই কেন্দ্রের জন্য প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, খড়্গপুরে টিকিট পেলেন হিরণ

বাংলার বিধানসভা নির্বাচন প্রায় আগত। এই মুহূর্তে প্রত্যেক রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে ব্যস্ত। তৃণমূল হোক বা বিজেপি, সবাই ইতিমধ্যেই তাদের প্রার্থীদের নাম ঘোষণা করা শুরু করে দিয়েছে। তৃণমূল ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে তাদের ২৯৪ আসনের সম্পূর্ণ প্রার্থী তালিকা। আর বিজেপি তাদের প্রথম দুই দফার প্রার্থী তালিকা জানিয়ে দিয়েছে। আর এবারে আরো দুটি কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে দিল ভারতীয় জনতা পার্টি।

বিজেপি সুত্রে খবর, খড়গপুর আসনের জন্য প্রার্থী হতে চলেছেন টলিউড তারকা হিরণ। এই আসনে প্রার্থী হবার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। কিন্তু সেই জল্পনা সম্পূর্ণ ধুলিস্যাৎ করে দিয়ে হিরণ চক্রবর্তী কে প্রার্থী করল ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে, বাঁকুড়ার বড়জোড়া কেন্দ্রে প্রার্থী হতে চলেছেন সুপ্রীতি চ্যাটার্জী।

বিধানসভা নির্বাচনের আগে একের পর এক দলবদল চলছে। সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন একাধিক জনপ্রতিনিধি। হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রুদ্রনীল ঘোষ, অভিনেতা হিরণ সকলেই বিজেপিতে যোগ দিয়েছেন। জল্পনা চলছিল অনেকদিন ধরেই, হিরনকে এইবারের বিধানসভা নির্বাচনে টিকিট দিতে পারে বিজেপি।

এবারে সেই জল্পনা সত্যি করে খড়্গপুরে প্রার্থী হলেন অভিনেতা হিরণ। গত লোকসভা নির্বাচনে এই মেদিনীপুর থেকে কংগ্রেসের প্রার্থী জ্ঞান সিং সহন পালকে হারিয়ে জয় লাভ করেছিলেন সিমি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপর অনেকেই মনে করছিল, এই আসন থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন দিলীপ ঘোষ। কিন্তু, দিলীপ ঘোষকে বাদ দিয়ে এবারে এই কেন্দ্রের জন্য হিরনকে পছন্দ করলো বিজেপি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026