অভিনেত্রী গীতশ্রী রায় (Geetoshri Roy) ইদানিং সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকেন। লকডাউনের ফলে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি অনেকটাই সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়েছেন। সকলেই নিজেদের বিভিন্ন মুহূর্ত শেয়ার করছেন সোশ্যাল মিডিয়াতে। গীতশ্রীও তার ব্যতিক্রম নন। তিনি নিজের মন খারাপের কথাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। 2011 সালে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘রাশি’র মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন গীতশ্রী। ‘রাশি’র নামভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
তবে ‘রাশি’র পর থেকে গীতশ্রীকে আর মুখ্য চরিত্রে দেখা যায়নি। এরপর থেকে সাধারণতঃ ক্যারেক্টার রোলে অভিনয় করতে দেখা গেছে গীতশ্রীকে। এমনকি বাংলা ফিল্মে ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও কয়েকটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন গীতশ্রী। তবে ইন্সটাগ্রামে গীতশ্রী প্রবল জনপ্রিয়।
সম্প্রতি আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষ্যে গীতশ্রী নিজের একটি ভিডিও শেয়ার করেছিলেন। ভিডিওতে ঝড়ের গতিতে বাইক চালাতে দেখা গেছে গীতশ্রীকে। দক্ষ চালকের মতো বাইক চালিয়েছেন তিনি। গীতশ্রীর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে গীতশ্রী সবাইকে নারীদিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…