রাজ্য

রামমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারির, বিতর্ক তুঙ্গে

একুশে বিধানসভা নির্বাচন শিয়রে এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা শেষ মুহূর্তে প্রচারের কাজে মন দিয়েছেন। চলতি বছরে নির্বাচন প্রাক্কালে তৃণমূল ও বিজেপি শিবিরে ভিড় করেছে টলিউড তারকা থেকে শুরু করে ক্রিকেটার। এবার বাংলা ক্রিকেটার মনোজ তিওয়ারি তৃণমূল প্রার্থী হিসাবে ভোটপ্রচার শুরু করলেন। আজকে মনোজ তিওয়ারি রামরাজাতলায় পুজো দিয়ে তাদের নির্বাচনী প্রচার শুরু করেছেন। তবে রাম মন্দিরে পুজো দেওয়ার পর স্বভাবতই বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। সবার একটাই প্রশ্ন যে তৃণমূল প্রার্থী হয়ে কি করে মনোজ তিওয়ারি রাম মন্দিরে পুজো দিলেন?

তবে রাম মন্দিরের পুজো দেওয়া বিতর্কের জবাব দিয়েছেন মনোজ তিওয়ারি নিজেই। তিনি স্পষ্ট জানিয়েছেন, “রাম সকলের পূজনীয় দেবতা। এখানে যারা রামকে নিয়ে রাজনীতি করে তারা ভুল। আমি প্রচার করার আগে রাম মন্দিরের পাশাপাশি অন্যান্য মন্দিরে গিয়েও পুজো দিয়েছি। ধর্ম নিয়ে রাজনীতি করা একটি রাজনৈতিক দলের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমার লড়াই এবার ধর্মের রাজনীতি খেলা দলের বিরুদ্ধে। সাধারণ মানুষকে ধর্মের আড়ালে ভুল বোঝায় তারা।” এছাড়া এদিন নিজের দলের প্রশংসা করে মনোজ তিওয়ারি বলেছেন, “আমার দল ধর্মনিরপেক্ষ। তৃণমূল কংগ্রেস সব ধর্মের মানুষের সাথে আছে। ঘাসফুল শিবির ধর্মের সাথে রাজনীতিকে গুলিয়ে ফেলে না।”

প্রসঙ্গত উল্লেখ্য, আগামীকাল অর্থাৎ বুধবার মনোজ তিওয়ারি তার বিধানসভা কেন্দ্রে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে সেখানে কাউন্সিলরদের সাথে বৈঠকে বসবেন। সেই বৈঠকে একুশে নির্বাচনের রণনীতি স্থির করবেন তিনি। আর তারপর গোটা শিবপুর জুড়ে ঘাসফুল শিবিরের প্রচার করতে শুরু করবেন তিনি। শিবপুরে প্রার্থী হওয়া প্রসঙ্গে মনোজ তিওয়ারি আজ জানিয়েছেন, “আমি ভাবিনি এত মানুষ আসবেন। আমরা প্রচারে ভালই সাড়া পাচ্ছি। এত লোকের ভালোবাসা দেখে আমরা অভিভূত। অঞ্চলের মানুষের জন্য কাজ করার জন্য তৃণমূলে এসেছি। তাদের সমস্যার কথা শুনে সমাধান করার চেষ্টা করব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026