নিউজ

বর্ষবরণের রাতে বিজেপির কার্যালয় ভাঙা নিয়ে ধুন্ধুমার আসানসোল

আসানসোল: বিজেপির দখলমুক্ত দলীয় কার্যালয় ফের ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।  কয়েকমাস আগে আসানসোলের বারাবনির  গৌরাণ্ডিতে বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। পরে সেই পার্টি অফিসে বাবুল সুপ্রিয়,মুকুল রায় ও শঙ্কুদেব পণ্ডারা যান।  সেই দলীয় কার্যালয়েরই সংস্কার করা হয়।  বৃহস্পতিবার দরজা-জানালার লাগানোর কাজ শুরু হয়।  কিন্তু বছর শেষের রাতে পে লোডার দিয়ে সেই পার্টি অফিস সম্পূর্ণ ভাঙচুর করা হয় বলে আভিযোগ।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে বারাবনি ব্লক তৃণমূল সভাপতি অসিত সিং-এর বিরুদ্ধে। বিজেপি কর্মীদের অভিযোগ, তার উস্কানিতেই এই কাজ হয়েছে।  যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান,চিকিৎসার জন্য শহরের বাইরে রয়েছি। এ ব্যাপারে কিছু জানা নেই। পাল্টা তাঁর দাবি, এটা  বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব।

যদিও তৃণমূলের দাবি দলীয় কার্যালয় সরকারি জমি দখল করে হয়েছিল।  হতে পারে অন্য কোনও কারণে পার্টি অফিস ভেঙেছে। এই ঘটনায় তার সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল।  ঘটনাকে কেন্দ্র করে তুমুল রাজনৈতিক উত্তেজনা ছড়ায় বারাবনিতে। রাজ্য় রাজনীতির সাম্প্রতিক ঘটনাবলী বলছে, শীতের মাঝেই বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠেছে আসানসোল। জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলে না বিজেপি যাচ্ছেন তা নিয়ে রয়ে গিয়েছে ধোঁয়াশা। নিজে তৃণমূলে আছেন বলে দাবি করলেও তাঁর কর্মকাণ্ডে শুরু হয়েছে জল্পনা।

কদিন আগেই বিজেপির নেতারা যেই হোটেলে যান, সেখানেই গিয়ে ওঠেন জিতেন্দ্র তিওয়ারি। পরে অবশ্য় বিজেপি নেতাদের সঙ্গে তার কোনও যোগাযোগ হয়নি বলে দাবি করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। পরিবারের সঙ্গে হোটেলে খাবার খেতে এসেছিলেন বলেন তিনি। ইতিমধ্য়েই বিজেপির মধ্য়ে জিতেন্দ্রকে নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। সূত্রের খবর, সম্প্রতি তৃণমূলের এই নেতাকে কেন দলে নেওয়া যাবে না, তা নিয়ে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র কাছে জানতে চেয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026