Categories: নিউজ

বর্ষবরণে নতুন চমক গুগল ডুডলের

২০২০ সালটা গোটা বিশ্বের জন্যে অত্যন্ত কঠিন ও অন্ধকারময় ছিল। সেকারণেই সকলে হাসিমুখে বিদায় জানিয়েছেন ‘অভিশপ্ত বিষ’-কে। বিশ্ববাসী যেন দিন গুণছিলেনে বর্ষারম্ভের। চারিদিকে সকলে খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া এবং পার্টিতে পরিবার- বন্ধুদের সঙ্গে উদযাপনে মেতে নববর্ষকে স্বাগত জানায় সকলে। যদিও অন্যন্য বছরের ন্যায় ২০২০-র বর্ষশেষ উদযাপনেও অনেকটাই ভাটা ফেলেছে অতিমারী। নতুন বছরের প্রাক্কালে গুগল (Google) তার ব্যবহারকারীদের জন্যে একটি সুন্দর ডুডল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে, যেটি একটি বার্তাও দিচ্ছে।

নতুন বছরের গুগল ডুডলটি (Google Doodle) একটি বার্ড হাউস। গুগলের লোগো ও ২০২১ আলোতে সজ্জিত হয়েছে। নিউ ইয়ার ইভে গুগল এই ডুডলটি নিয়ে এসেছে। এই ডুডলে ক্লিক করলে, এটি ব্যবহারকারীদের একটি ভিন্ন ওয়েবপেজে নিয়ে যায়। ১ জানুয়ারী ২০২১ -র ওয়েব পেজে সরাসরি পৌঁছে যাবেন।

নতুন বছরের প্রাক্কালে গুগলের বার্তায় লেখা হয়েছে, ‘এটি একটি কোকিলের বছর ছিল। তবে ২০২০-র ঘড়িটি টিকটিক করছে। কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে এবং মধ্যরাতে ঘড়ির কাঁটায় যখন মধ্যরাত হবে পাখিটি তার ডানা মেলবে!”

টোঙ্গা, সামোয়া এবং কিরিবাতির মতো দেশগুলি ২০২১ সালকে প্রথম স্বাগত জানিয়েছে। নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া এরপর ২০২১ সালকে  নববর্ষকে স্বাগত জানিয়েছে। মধ্য প্রশান্ত মহাসাগর এবং আমেরিকান সামোয়াতে অবস্থিত বেকারস দ্বীপটি সর্বশেষে ২০২১-র সূচনা উদযাপন করেছে।

বরাবরই নিত্য নতুন ডুডলের মাধ্যমে গুগল ব্যবহারকারীদের চমক দিয়েছে। এর আগে অ্যানিমেটেড প্রাণী থেকে শুরু করে জনপ্রিয় অনলাইন গেম দেখা গিয়েছিল গুগল ডুডলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026