পদ্ম ফুল ফোটা শুরু করে দিলো কাঁথির অধিকারী পরিবারে। আগেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) যোগদান করেছিলেন বিজেপিতে। এবারে তাঁর হাত ধরেই আজকের সভা থেকে বিজেপিতে যোগদান করবেন আনুষ্ঠানিকভাবে তার ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikary)। এদিন নন্দীগ্রামের সোনাচূড়ার সভা থেকে তৃণমূলের উদ্দেশ্যে এ কথা জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। কিছুদিন আগেই কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সৌমেন্দু অধিকারীকে অপসারণ করে শাসক দল। আর সেই অপসারণের পরেই এবারে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন সৌমেন্দু অধিকারী।
শুক্রবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। আর সেই দিন নন্দীগ্রামের সোনাচূড়া তে সভা করলেন শুভেন্দু অধিকারী। দিন কয়েক আগে নন্দীগ্রাম টাউন ক্লাবের বজরংবলী পূজাতে যাবার সময় বেশ কয়েকজন শুভেন্দু অনুগামী উপরে হামলা চালায় তৃণমূল কংগ্রেস। এদিন সোনাচূড়ার সভা থেকে সেই অনুগামীদের সঙ্গে কথা বললেন শুভেন্দু। তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন তিনি।
এদিনের সভায় শুভেন্দু বললেন,”আমি এখান থেকে কাঁথি সভায় যাব। কাঁথিতে তৃণমূলটাকে ঝেঁটিয়ে পরিষ্কার করতে হবে। আজ বিজেপিতে যোগ দেবে আমার ছোটভাই সৌমেন্দু সহ আরো ১৫ – ১৬ জন কাউন্সিলর। তার সঙ্গে আরো ৫ হাজার মানুষ যোগ দেবেন আজকে।”
শুভেন্দু অধিকারী এদিন বললেন, আগামী বিধানসভা নির্বাচনে কাঁথিতে তৃণমূলের অত্যন্ত খারাপ পরিস্থিতি হতে চলেছে। তিনি আরো বললেন,”গত লোকসভা ভোটে কাঁথি দক্ষিনে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের পার্থক্য ছিল মাত্র ১৯ হাজার। আর তার মধ্যে থেকে যদি ৫,০০০ জন বিজেপিতে যোগদান করে এবং তাদের বাড়িতে যদি ৪জন করে ভোটার থাকে তাহলে আজকেই তৃণমূলের ২০,০০০ ভোট কমে গেল।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…