নিউজ

Tathagata Roy: ‘ বিজেপিতে থেকে তৃণমূলে হয়ে কাজ করছে পিকের মাইনে দেওয়া লোক’, বিস্ফোরক ট্যুইট তথাগতের

কলকাতা পুরসভা নির্বাচনের প্রাক্কালে ফের বিষ্ফোরক মন্তব্য মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের। ফের বিজেপি নেতা তথাগত রায়ের টুইট। লক্ষ্যবস্তুতে এবারেও সেই নিজের দলই রয়েছে। সম্প্রতি ‘আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি’ কয়েকদিন আগেই এই টুইটের পরে রাজনৈতিক মহলের সমালোচক ভেবেছিলেন এবার বোধহয়য় থামবে বর্ষীয়ান বিজেপি নেতার টুইট বাণ। কিন্তু তা যে একেবারেই নয় তা ফের টুইট করে বুঝিয়ে দিয়েছেন।

মঙ্গলবার বেলা বাড়তেই বিজেপিকে নিয়ে ফের আরও একটা বিস্ফোরক টুইট করেছেন তিনি। অভিযোগ করে লিখেছেন, বিজেপিতে এখনো নিচের তলায় অনেক কর্মী রয়েছে ভোটকৌশলী প্রশান্ত কিশোরের লোক। এদিন বিজেপিতে থেকে তৃণমূলে হয়ে কাজ করেন কিছু সদস্য এই কথা দাবি করেছেন। এদিন তিনি এক বিজেপি সমর্থকের করা টুইটের পরিপ্রেক্ষিতেই বোমা ফাটিয়েছিলেন তথাগত রায়। পাল্টা তিনি টুইট করে বিজেপিকে নিশানা করে লিখেছেন, “পাশের গ্রামে বাড়ি তাকে ফোন করে বলছিল ১৩০০০ টাকা করে মাইনে দেবে বিজেপিতে জয়েন করে তৃণমূলের হয়ে কাজ করার জন্য তাই আমার মনে হয় বিজেপিতে এখনো নিচের তলায় এরকম অনেক PKর মাইনে দেয়া কর্মী আছে যতদিন না এদের চিহ্নিত করা যাবে বিজেপিকে জেতা না খুবই অসম্ভব।

এমনকী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এর জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তথাগত রায়। রাজনৈতিক মহলের মতে বিজেপি নেতা হওয়া সত্ত্বেও দলের বিরুদ্ধে মুখ খুলেও নিজের দলকে সাবধান করতে চাইছেন তথাগত রায়। কারণ এই টুইটে তিনি বুঝিয়েছেন ঘাসফুল শিবিরের কীভাবে বিজেপির অন্দরে ঢুকে দলের ক্ষতি করার কৌশল তৈরি করছে। অন্যদিকে ভোটকৌশলী প্রশান্ত কিশোরর প্রভাব কতটা সেটা রাজনৈতিক মহলের সকলেই অবগত। এমনকি কয়েকমাস আগে হয়ে যাওয়া নির্বাচনেও ফলাফল হাতেনাতে পেয়েছে বিজেপি। এই কারণেই মনে হয় পুরনির্বাচনের আগে গেরুয়া শিবিরকে অভিভাবক হিসেবে সতর্ক করেলেন তথাগত রায়।

একুশের নির্বাচনের পর থেকে তথাগত রায়কে দেখা গিয়েছিল মে দলের নেতাদেরকে তুলোধনা করতে। এই তুলধনা পর্বে কৈলাস বিজয়বর্গীয় থেকে দিলীপ ঘোষ কেউ বাদ যাননি। পরিবর্তে তাঁকে দল ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছিল। কিন্তু তিনি বলেছিলেন, দিলীপের কথায় তিনি নিজের দল ছাড়বেন না। বরং দলের অভিভাবক হিসাবে পরামর্শ দিয়ে যাবেন। এবার দলের অন্দরে এমন লোকজন রয়েছে বলে তিনি সেই ভূমিকাই পালন করলেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, রবিবার ত্রিপুরার পুরসভা নির্বাচনের রেজাল্টের পর টুইট করে বলেছিলেন, এ রাজ্যে বিজেপি যেভাবে হেরেছিল ত্রিপুরায় সেভাবেই হেরেছে তৃণমূল কংগ্রেস।

John Fabian

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026