রাজ্য

‘দুঃশাসনের বড় ফ্যাক্টরি বিজেপি’, ঝাড়গ্রাম থেকে কটাক্ষ মমতার

একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে জনসভা করছে। সেই কারণেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ অর্থাৎ বুধবার ঝাড়গ্রামে একটি জনসভায় অংশগ্রহণ করেছিলেন। নন্দীগ্রামে চোট পাওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী খোঁড়া পায়ে হুইল চেয়ারে বসে রাজ্যের বিভিন্ন জেলাতে গিয়ে জনসভা করছেন। আজও ঝাড়গ্রামে হুইলচেয়ারে বসে মুখ্যমন্ত্রী সভামঞ্চে থেকে ভাষণ দিয়েছে। আজকে তার ভাষণে একাধারে যেমন বিজেপিকে আক্রমণ করেছেন, ঠিক অন্যদিকে তৃণমূল কংগ্রেসের উন্নতির খতিয়ান তুলে ধরেছেন জনসমক্ষে।

জনসভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেছেন, “আগে ঝাড়গ্রাম মাওবাদী অধ্যুষিত এলাকা ছিল। মানুষ এখানে ঝিটকার জঙ্গল পেরোতে ভয় করত। কিন্তু আমি মাওবাদীদের আন্দোলনের সময় থেকে এখানে আসছি। একবার সিপিএম নেতাদের মারও খেয়েছিলাম। মাথায় চোট নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হয়েছিল আমাকে। তবে এখন সেসব অতীত। জঙ্গলমহল শান্ত হয়ে গেছে। আমি নিজে ঝাড়গ্রাম শহর তৈরি করেছি। এখানে ইংরেজি মিডিয়াম স্কুল তৈরি হয়েছে এবং খুব শীঘ্রই চারটি কলেজ তৈরি হবে।”

এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেছেন, “দুঃশাসনের একটা বড় ফ্যাক্টরি হল বিজেপি। এরা আদিবাসীদের জমি কেড়ে নেয় ও আদিবাসীদের প্রাপ্য সম্মানটুকু দিতে জানে না। আর তার প্রমান গত বছরের লোকসভা ভোট। সেখানে বিজেপি আদিবাসী অধ্যুষিত অঞ্চলে গোহারা হেরেছিল। বিজেপি ওদেরকে চোর বলে। কিন্তু ওরা যে নিজে চোর তা স্বীকার করেনা।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026