রাজ্য

বিধবাদের ভাতা, দুয়ারে রেশন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড! ভোটের আগে কল্পতরু মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এদিন প্রকাশিত হয়ে গেল তৃণমূলের এবারের নির্বাচনের ম্যানিফেস্টো। এই ম্যানিফেস্টোতে রয়েছে একাধিক চমক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন, “১৮ বছর বয়স থেকে সকল বিধবা সে হিন্দু হোক অথবা মুসলিম প্রত্যেককে মাসে ১,০০০ টাকা করে বিধবা ভাতা দেওয়া হবে। এছাড়া প্রত্যেক বিধবার কাছে রেশন দেওয়া হবে একেবারে বিনামূল্যে। শুধু তাই নয় এবার থেকে আর তাদের লাইনে গিয়ে দাঁড়াতে হবে না। বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হবে সরকারের তরফ থেকে।”

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করলেন, “এতদিন ধরে দুয়ারে দুয়ারে সরকার যেত। এবারে কিন্তু সরকার বিধবাদের দুয়ারে দুয়ারে রেশন নিয়ে পৌছে যাবে। এটা আমাদের সংকল্প।” এরপরে সবথেকে বড় চমক হলো, যুবকদের জন্য স্বল্প সুদে ঋণ দেওয়ার পরিকল্পনা। ইশতেহারে মমতা জানিয়েছেন, ছাত্র-যুবরা আমাদের ভবিষ্যৎ। তাই তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার দায়িত্ব আমাদের।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন, ছাত্র এবং যুবকদের স্বাবলম্বী করার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর কাজ শুরু করা হবে। এই ক্রেডিট কার্ডে আপনারা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। তার পাশাপাশি এই ক্রেডিট কার্ডে দেওয়া হবে মাত্র ৪ শতাংশ সুদ। তাদেরকে আর মা-বাবার উপরই নির্ভরশীল হতে হবে না। জামিনদার হিসেবে কাউকে থাকতে হবে না এই ক্রেডিট কার্ডের জন্য।

এছাড়াও তিনি বলেছেন, স্বাস্থ্য সাথী প্রকল্পের আরো সরলীকরণ করা হবে। নবম শ্রেণীর পড়ুয়াদের দেওয়া হবে স্কুলে যাওয়ার জন্য সাইকেল এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের দেওয়া হবে বিশেষ ট্যাবলেট। এছাড়া অন্যান্য প্রকল্পগুলি একেবারে সমানতালে চালানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026