Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফের হাথরস কাণ্ড নিয়ে খারাপ মন্তব্য বিজেপি নেতার, সমস্ত দোষই নির্যাতিতার দিকে বলে মত ওই নেতার

Updated :  Wednesday, October 7, 2020 5:21 PM

সারা দেশ এখন হাথরস কান্ড নিয়ে প্রতিবাদে মুখর হয়ে উঠেছে। এবার উত্তরপ্রদেশের বাড়বাঁকি অঞ্চলের বিজেপি নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব দাবি করেছেন হাতরস কাণ্ডের চার অভিযুক্ত ধর্ষক নাকি নির্দোষ এবং সমস্ত দোষই নির্যাতিতার। তাঁর মতে হাথরস কাণ্ডের মূল পাণ্ডাদের সঙ্গে সম্পর্ক ছিল নির্যাতিতার।

কিছু দিন আগেই বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং হাথরস কাণ্ডে মন্তব্য করেছেন৷ সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানান, “না শাসন করে, না তলোয়ার চালিয়ে শুধুমাত্র মেয়েদের সঠিক সংস্কারেই এই ধরণের ঘটনা আটকানো সম্ভব৷ সমস্ত পরিবারের উচিত নিজের বাড়ির মেয়েদের ভালো সংস্কার দিয়ে বড় করা৷ শুধু সরকার ও ভালো সংস্কারের সাহায্যেই দেশের উন্নতি করা সম্ভব৷” কিন্তু সব মিলিয়ে যত দিন যাচ্ছে পরিস্থিতি ততোই জটিল হচ্ছে।

এই ঘটনার পরেই যোগী আদিত্যনাথ সরকার হাথরসের ঘটনায় সিবিআই দিয়ে তদন্তের জন্য প্রস্তাব দিয়েছে৷ ইতিমধ্যেই হাথরস ধর্ষণ কান্ড নিয়ে তোলপাড় হয়েছে সারা ভারত। বৃহস্পতিবার নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে কার্যত গ্রেফতার হতে হয়েছিলো রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। আর এবার হাথরসের পথে তৃণমূলের সাংসদের দলের প্রতিনিধিরা।

তাঁরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। ইতিমধ্যেই শনিবার সন্ধ্যাবেলায় পীড়িতার পরিবারের বয়ান নথিভুক্ত করার জন্য সিট হাথরসে পৌঁছয়৷ কিন্তু নির্যাতিতার বাবা-র স্বাস্থ্য একেবারে ঠিক নেই৷ সিটের পক্ষ থেকে জানানো হয়েছে ওঁনার শরীর ঠিক হলে ফের তাঁর কাছে যাওয়া হবে৷ আর এই খারাপ পরিস্থিতির মাঝেই একের পর এক বিজেপি নেতার নেতিবাচক মন্তব্যে পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠছে।