রাজ্য

“দরকারে আমরা অনাস্থা আনব”, বক্তব্য দিলীপের,”ওদের অনাস্থা আনার ক্ষমতা নেই”, পাল্টা জবাবে সৌগত রায়

বিধানসভা অনাস্থা আনতে পারে গেরুয়া শিবির। মঙ্গলবার সল্টলেক সেন্ট্রাল পার্কে প্রাতর্ভ্রমণে গিয়ে এমনটাই বললেন রাজ্য পদ্ম শিবিরের সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। জল্পনা উস্কে দিয়ে দিলীপ ঘোষ এইদিন জানিয়েছেন, আমাদের কাছেও ভাল সংখ্যায় এমএলএ রয়েছে। সেই কারণে বিধানসভায় অনাস্থা আনার একটা সম্ভাবনা রয়েছে। তবে বিজেপির অনাস্থা আনা নিয়ে প্রশ্ন তুলেছেন দমদমের শাসক শিবিরের সাংসদ সৌগত রায়(Sougata Roy)।

সোমবার তথা গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানিয়েছেন যে কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনতে বিধানসভায় অধিবেশন ডাকা হবে। সেই বিষয়ে এইদিন রাজ্য বিজেপির সভাপতি বলেছেন, তিনি যেটা ভাবছেন, ভেবেচিন্তে ভাবুক। ভাবনা চিন্তা করে অধিবেশন ডাকুক। তার কারণ যদি অনাস্থা এসে যায় সরকারটাই পড়ে যাবে। আমার মনে হয় সেই সাহস ওনার হবেনা। আদৌ বাজেট সেশন হবে নাকি সেটাও এখন একটা চিন্তার বিষয়। যেভাবে কংগ্রেসের, সিপিএমের অনাস্থা আনার হুঁশিয়ারি দিয়েছে, যদি সত্যিই সেটা তারা করে তবে সরকার চলবে না মে মাস পর্যন্ত ও।

দিলীপ ঘোষকে এইদিন প্রশ্ন করা হয়,” আপনারা অনাস্থা আনতে পারেন?” সেই উত্তরে তিনি বলেছেন,” আমরা অনাস্থা আনতে পারি। সম্ভাবনাও রয়েছে আনার। আমাদের কাছেও ভাল সংখ্যায় এমএলএ রয়েছেন এখন। যে সমস্ত এমএলএ এখনও দলে যোগ দেওয়ার ঘোষণা করেননি তাদের সংখ্যাও অনেক।” কিন্তু গেরুয়া শিবিরের অনাস্থাকে কি সিপিএম এবং কংগ্রেস সমর্থন করবেন? দিলীপ ঘোষের জবাব,”ওরা করবেন কি না তা আমরা জানিনা।”

এইদিকে দিলীপ ঘোষের অনাস্থা আনার হুশিয়ারির পাল্টা প্রশ্ন করেছেন শাসক শিবিরের দমদমের সংসদ সৌগত রায়। তার বক্তব্য,অনাস্থা আনতে দরকার ৩০ জন বিধায়ক। ওদের কাছে তা আছে? কংগ্রেস এবং সিপিএমের সাথে মিলে কি অনাস্থা আনবেন? তিনি কোনও নিয়মই জানেন না। তার হুঁশিয়ারির কি এমন মূল্য আছে?

পরিসংখ্যান দিয়ে তৃণমূল সাংসদ জানান,”বিজেপির প্রথমে ছিল তিনজন বিধায়ক। তা বেড়ে এখন হয়ে গিয়েছে ৮ জন। আরও ৬ জন যোগদান করেছেন এখন। হয়ে দাঁড়িয়েছে ১৪। অনাস্থা আনার ক্ষমতা দিলীপ ঘোষের দলের নেই।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026