নিউজ

ভোটের আগে রাজ্যে মিলল তৃণমূল কর্মীর ঝুলন্ত মৃতদেহ, ঘটনার তদন্তে পুলিশ

দক্ষিণ ২৪ পরগনা: ভোটের (Election) আবহে তপ্ত রাজ্য, আর কয়েক মাস পরেই বঙ্গে বিধানসভা নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে বঙ্গ রাজনীতি (Bengal Politics)। যদিও রাজনৈতিক হিংসা অব্যাহত। তৃণমূল (TMC) কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি শালবনির মণ্ডল কুপির। এদিকে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস স্থানীয় তৃণমূল বিধায়কের l। মৃত ওই তৃণমূল কর্মীর নাম মলয় সিংহ (৬০)।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাড়ির অদূরে বাঁশ গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় শালবনি থানার পুলিশকে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । তবে কী কারণে এই মৃত্যু তা নিয়ে তদন্ত শুরু করেছে শালবনি থানার পুলিশ । এটি খুন না আত্মহত্যা সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, এই ঘটনার পর মৃত ওই তৃণমূল কর্মীর বাড়িতে উপস্থিত হলেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো। এদিন মৃত পরিবারের সঙ্গে তিনি কথা বলেন। আগামী দিনে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ঘটনার বিষয়ে বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন, ‘মলয় সিংহ দীর্ঘদিন ধরেই তৃণমূল করতেন। তিনি জন্মলগ্ন থেকে তৃণমূল করে আসছেন। এর আগে কংগ্রেস করতেন। পরবর্তীকালে বিভিন্ন সময় এলাকার বিভিন্ন পদে ছিলেন। পাশাপাশি সাধারণ জনগণের খুব কাছের মানুষ ছিলেন। পার্টির বিভিন্ন কর্মসূচি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বোঝাতেন। সাহায্য করতেন। ওনার মৃত্যুতে আমরা খুবই শোকাহত।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026