রাজ্য

লাইনে দাঁড়িয়ে সাধারণ রাজ্যবাসীর মত স্বাস্থ্যসাথী কার্ড নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী বলে যে তিনি সাধারণ মানুষের থেকে আলাদা না সেই বার্তাই আজ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি আর পাঁচজন সাধারণ রাজ্যবাসীর মত লাইন দিয়ে দাঁড়িয়ে নিজের স্বাস্থ্যসাথী কার্ড নিলেন। সে আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরে তার বাসস্থান এর নিকটবর্তী হরিশ মুখার্জি রোডের জয় হিন্দ ভবনে দুয়ারে দুয়ারে শিবির থেকে নিজের স্বাস্থ্য সাথী কার্ড গ্রহণ করলেন। আজ সকাল ১১ টা নাগাদ শিবিরে গিয়ে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নিজের নাম নথিভুক্ত করেন তিনি।

আজকে জয় হিন্দ ভবনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশ কমিশনার অনুজ শর্মা। কিন্তু কোনো বাড়তি সুবিধা নিলেন না মুখ্যমন্ত্রী। সকালে দুয়ারে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সাধারণ মানুষের সাথে লাইন দেন মুখ্যমন্ত্রী। সেখানে তার লাইন এর আগে বেশ কয়েকজন দাঁড়িয়েছিল। কিন্তু তাদের থেকে এগিয়ে না গিয়ে তাদের পিছনে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। তাদের নেওয়া হলে স্বাস্থ্যসাথী প্রকল্পের নির্ধারিত টেবিলে পৌঁছান মমতা। তারপর আর পাঁচজনের মতো নিজের ছবি তুলে, বায়োমেট্রিক করিয়ে সমস্ত নিয়ম মেনেই স্বাস্থ্য সাথী কার্ড নিলেন তিনি। সেই সাথে সেখানে উপস্থিত বাকি রাজ্যবাসী ঠিকমতো দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা পাচ্ছেন নাকি তা খতিয়ে দেখলেন তিনি।

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমি একজন সাধারন মানুষ। এটাই আমার গর্ব। তাই সবার সাথে লাইনে দাঁড়িয়ে আমি আজ কার্ড নিলাম।” প্রসঙ্গত ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আর তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় স্বাস্থ্যসাথী কার্ড। তথ্য অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যের ৭ কোটি মানুষ স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করেছে। কিন্তু রাজ্যের লক্ষ তারা প্রায় ১০ কোটি মানুষকে এই বীমার আওতায় নেবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026