রাজ্য

“দুই অঙ্কের আসন পেতে হিমশিম খাবে বিজেপি”, টুইটে তোপ তৃণমূল ভোট কৌশলী প্রশান্ত কিশোরের

একুশের নির্বাচনের আগে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব ক্রমশ চরমে উঠেছে। একদিকে যেমন তাপমাত্রার পারদ নামছে ঠিক অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উষ্ণতা। কেউ নির্বাচনী মাঠে অন্য দলকে এক ইঞ্চি জমিও ছেড়ে দেবে না। এবার নির্বাচনী যুদ্ধ নিয়ে প্রকাশ্যে প্রথমবার মন্তব্য করলেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তিনি গেরুয়া শিবির কে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, “রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির দুই অঙ্কের আসন সংখ্যা পৌঁছাতে পারবে না।” আর প্রশান্ত কিশোর জোর গলায় বলেছে যদি তার এই কথা না মেলে তাহলে সে টুইট করা ছেড়ে দেবে।

গত শনিবার ও রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসেছিলেন। সেখানেই শনিবারের মেদিনীপুরের সভায় শুভেন্দু অধিকারী নেতৃত্বে ৪০ এর কাছাকাছি তৃণমূল নেতা বিজেপিতে গিয়ে যোগদান করে। তারপর থেকেই চলছে রাজনৈতিক মহলে প্রবল চাপানউতোর। শাসক দলের ভিত নাড়িয়ে দিয়ে সেদিনকার শোভা থেকে অমিত শাহ হুঙ্কার দিয়ে বলেছিলেন, “রাজ্যে বিজেপি ২০০ আসনের বেশি আসন পেয়ে জয়লাভ করবে।”

অমিত শাহের দাবির কটাক্ষ করেন তৃণমূল ভোট কুশলী প্রশান্ত কিশোর। তিনি এদিন টুইটারে টুইট করে লিখেছেন, “বিজেপিকে সমর্থনকরি মিডিয়াগুলি জনগণের মধ্যে একটি হাইপ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু বাস্তবে দৃশ্যটা সম্পূর্ণ অন্য। বাস্তবে বিজেপি রাজ্যের দুই অঙ্কের আসন পেতে হিমশিম খাবে।” সেই সাথে তিনি জানিয়েছেন, “আমার এই টুইটটি সেভ করে রাখুন। যদি আমার না কথা মেলে বা বিজেপি এর থেকে ভালো ফল করে তাহলে আমি টুইট করাই ছেড়ে দেবো।”

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে অনেকেই মেনে নিতে পারেনা তৃণমূল দলেরই। শুভেন্দু অধিকারী সহ একাধিক বড় মাপের নেতার তৃণমূলের সাথে দ্বন্দ্বের কারণ এই প্রশান্ত কিশোর। অনেকেই বলেছেন, “আমরা এই বয়সে এসে ওর থেকে রাজনীতি শিখবো না।” তবে তৃণমূল শীর্ষ নেতাদের পুর্ণ ভরসা আছে প্রশান্ত কিশোরের ওপর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026