রাজ্য

দলবদলের ভোলবদল! তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা খাঁ

বঙ্গ রাজনীতিকে চলছে দলবদল এর পালা। তৃণমূল বিদ্রোহী নেতাকর্মীরা বিজেপিতে গিয়ে যোগদান করছে।ন তবে আজকের ঘটনাটা একটু অন্যরকম হলো। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো একজন বিজেপি কর্মী। বিষ্ণুপুরের দাপুটে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা মন্ডল খাঁ তৃণমূলে যোগদান করলেন। গতবছর লোকসভা নির্বাচনের সময়ে একাধিক মামলার কারণে বিষ্ণুপুর যেতে পারেনি বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তার হয়ে বিষ্ণুপুরের প্রচার করেছিল তার স্ত্রী। কিন্তু এবার তার স্ত্রী সুজাতাই যোগ দিচ্ছে তৃণমূলে।

আজ অর্থাৎ সোমবার তৃণমূল ভবনে এসে শাসক দলে যোগ দিল বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা মন্ডল খাঁ এর। সোমবার সকালে সুজাতাকে দেখা গিয়েছে তৃণমূলের অন্যতম মুখপাত্র কুনাল এর সাথে। আজ পৌনে ১ টা নাগাদ তৃণমূল ভবনে এসে পৌঁছায় সুজাতা। সেখানে প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় ও কুণাল ঘোষ তাঁর হাতে তৃণমূলের পতাকা দিয়ে তাকে দলে নিয়ে নেয়। বর্তমানে সৌমিত্র খাঁ বিজেপি সাংসদ ও রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি।

তবে বাড়ির অন্দরের খবর অনুযায়ী জানা যাচ্ছে সৌমিত্র খাঁ ও তার স্ত্রী সুজাতা খাঁ এর সম্পর্কে আর ওতটা বনিবনা নেই। গতবছর লোকসভা নির্বাচনে ভোট প্রচার করে সুজাতার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা যথেষ্ট বেড়েছে। সে বিজেপি মহিলা মোর্চা সভাপতি হতে চেয়েছিলেন। কিন্তু তা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিল বিজেপি নেতারা। অন্যদিকে বাংলা সফরে এসে অমিত শাহ বলেই দিয়েছিলেন, বিজেপিতে পরিবারতন্ত্র একদমই চলবে না। নিজের যোগ্যতায় দলে থাকতে হবে।

অনেকেই মনে করছে সেই কারণেই হয়তো সুজাতা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো। এবার বিষ্ণুপুর নির্বাচনে স্বামী স্ত্রী যদি মুখোমুখি লড়াইয়ে নামে তাহলে তাদের প্রচার এর ধরন অনেকটা আলাদা হবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর অনেকের মনেই প্রশ্ন আসছে এবার কি তাহলে দলবদলে পালা ভোলবদল করল?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026