রাজ্য

কালো পতাকার মুখোমুখি রাজীব, অভিযোগ উড়িয়ে দিল শাসক শিবির

ডোমজুড়ের বিধায়কপদ থেকে ইস্তফা দিয়েই যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। চাটার্ড প্লেনে উড়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকেই গলায় তুলে নিয়েছিলেন গেরুয়া উত্তরীয়। তারপর আজ প্রথমবার গেরুয়া শিবিরের ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে গিয়েছিলেন নিজের বিধানসভা এলাকাতেই। আর সেখানেই তাকে কালো পতাকা দেখতে হল। ডোমজুড়ে পা দিয়েই বিক্ষোভের মুখ পড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। রাজীবকে কালো পতাকা দেখানো মাত্রই গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরাও পাল্টা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকে। এলাকায় বেশ খানিকটা উত্তেজনা তৈরি হয়েছে।

রবিবার সকালে অভয়নগর থেকে পঞ্চাননতলা পর্যন্ত গেরুয়া শিবিরের সমর্থকদের সাথে পদযাত্রায় অংশ নেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই তীব্র বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। যদিও রাজীব এলাকায় আসার আগেই রবিবার সকাল থেকে গোটা এলাকা ছেয়ে গিয়েছিল কালো পতাকায়। পোস্টারও পড়তে দেখা গিয়েছিল তার বিরুদ্ধে। সেই সব পোস্টারে লেখা ছিল, ‘মীরজাফর’, ‘ভাগ গদ্দার ভাগ’। বেশ কিছু জায়গাতে তার ছবিতে পরানো হয় জুতোর মালাও।

গেরুয়া শিবিরের সমর্থকদের অভিযোগ, কালো পতাকার পাশেই ছিল শাসক শিবিরের পতাকা। তাই তারা নিশ্চিত, এই কাজ করেছে শাসক শিবির। রবিবার সকালে সেই উত্তপ্ত পরিস্থিতিতেই ডোমজুড়ে আসেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। পদযাত্রা শুরু হতেই কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল। তার পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা।এরপর হঠাত্॥ই কিছুক্ষণের জন্য গোলমাল শুরু হলে, দলীয় কর্মীদের বুঝিয়ে পদযাত্রা শুরু করেন রাজীব।কথা বলেন, স্থানীয় মানুষদের সঙ্গেও।

ঘটনার সাথে শাসক শিবিরের যোগ আছেন নাকি জানতে চাইলে রাজীব বলেন,”হতাশা থেকে এই সব করা হচ্ছে। মানুষই উত্তর দেবেন। আমরা রাজনৈতিক ভাবে জবাব দেব।” এই ঘটনার সাথে যোগ থাকার অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে শাসক শিবিরের পক্ষ থেকে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)বলেন,”কালো পতাকা দেখানোর সংস্কৃতি বিজেপির। আমরা এই সমস্ত কাজ করিনা।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026