আবারও বেলাগাম হতে দেখা গেল শাসক শিবিরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এইবার নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দলত্যাগী বিধায়ক প্রবীর ঘোষালকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বললেন,”ভদ্রলোকের রক্ত গায়ে থাকলে উত্তরপাড়া থেকে দাঁড়ান।” বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ সভার পালটা রবিবার সকালে উত্তরপাড়ায় পদযাত্রা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তিনি। কটাক্ষ করেন প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে।
অভিযোগের সুরে বলেন, “কেন্দ্রের টাকায় দলের কাজ করছেন উনি। আমি এর তীব্র নিন্দা করছি।” সৌমিত্র খাঁর বাইক মিছিল প্রসঙ্গে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তিনি। বলেন, “গতকাল সৌমিত্র খাঁর বাইক মিছিলের অনুমতি ছিল না। তা সত্ত্বেও মিছিল হয়েছে। পুলিশ কোনও পদক্ষেপই করেনি।” এদিনের পদযাত্রা থেকে দলত্যাগী প্রবীর ঘোষালকে একহাত নেন কল্যাণ। চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “ভদ্রলোকের রক্ত শরীরে থাকলে উত্তরপাড়া থেকে দাঁড়াক প্রবীর ঘোষাল। রেজাল্টের দিন গোবর জলে ধুয়ে দেব।”
অন্যদিকে উঠেছে দল বদলের ঢল। শাসক শিবির থেকে প্রায়ই নেতারা দল বদল করে আসছেন গেরুয়া শিবিরে। দলত্যাগের পর থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী থেকে প্রাক্তন বনমন্ত্রী তথা বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল, বৈশালী ডালমিয়া প্রবীর ঘোষাল কেউই শাসকদলের নেতা-নেত্রীদের নিশানা থেকে রেহাই পাননি। প্রাক্তন সহকর্মী অর্থাৎ তৃণমূলের নেতারা একাধিক অভিযোগ তুলেছেন তাঁদের বিরুদ্ধে। কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তো কাউকে ‘বিশ্বাসঘাতক’ তকমা দেওয়া হয়েছে। যদিও সেসবকে পাত্তা দিতে নারাজ দলত্যাগীরা। তাঁদের একটাই লক্ষ্য, বাংলাকে মোদিজির হাতে তুলে দেওয়া।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…