Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফের মৃত্যু বলিউডে, মাত্র ২৭ বছর বয়সে প্রয়াত অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায়

Updated :  Saturday, October 3, 2020 10:30 PM

মুম্বাই : মারা গেলেন অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায়। বেশ কয়েকমাস ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। শুক্রবার রাতে কিডনির সমস্যায় মাত্র ২৭ বছরেই তার মৃত্যু হয়। বহুদিন ধরেই কিটো ডায়েটে ছিলেন অভিনেত্রী এতে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়।

২০১৩ সালে ‘ম্যায় কৃষ্ণা হুঁ’ ছবির মাধ্যম বলিউডে ডেবিউ করেন মিষ্টি।দুই একটি ছবিতে গানের দৃশ্যে অভিনয় করলেও তিনি ২০১৪ সালে বিতর্কের শিকার হন।

শোনা যায় তাঁর দাদা ও বাবার সঙ্গে মিলে নিজের ফ্ল্যাটে পর্ন ফিল্ম বানাচ্ছিলেন। এর পরেই পুলিশ তাঁকে তাঁর ফ্ল্যাট থেকেই গ্রেফতার করে। কিন্তু এসবের পরে তেমন করে আর কোন অভিনয়ে দেখা যায়নি।