Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Anushka Sharma: উপস্ মোমেন্টের শিকার হলেন অনুষ্কা শর্মা, ছবি ভাইরাল ইন্টারনেটে

Updated :  Wednesday, May 29, 2024 11:27 AM

সোশ্যাল মিডিয়ার এই যুগে প্রতিমুহূর্তে ভাইরাল হচ্ছে একাধিক ভিডিও। বিশেষ করে বলিউডের তারকা অভিনেত্রীদের কার্যক্রমের ভিডিও ভাইরাল হচ্ছে মুহূর্তের মধ্যে। আর বলিউডের সেই তারকা অভিনেত্রী যদি হয় ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী, তবে তো আর কোন প্রশ্নই নেই। চোখের পলকে লক্ষাধিক ভিউস অর্জন করে নেয় সেই সমস্ত ভিডিওগুলি।

শুধু বিরাট কোহলির স্ত্রী হিসেবে পরিচিত না থেকে অনুষ্কা শর্মা সিনেমার মাধ্যমে অর্জন করেছেন কোটি কোটি ফ্যান ফলোয়িং। এই মুহূর্তে ইনস্টাগ্রামে তার ফলোয়ার্সের সংখ্যা ৬০ মিলিয়ন অতিক্রম করেছে। ফলে স্বাভাবিকভাবে তার নতুন কোন ভিডিও বা ছবি প্রকাশ্যে এলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া প্রেমীদের দ্বারা।

আপনার নিশ্চয়ই ইতিপূর্বে একাধিক বলিউড অভিনেত্রীকে উপস্ মোমেন্টের শিকার হতে দেখেছেন। কখনো শর্ট ড্রেসের কারণে তারা সংবাদ শিরোনামে উঠেছেন তো কখনো কার্যক্রমের মাধ্যমে সংবাদ শিরোনামে উঠেছেন। তবে বলিউডের অন্যতম সেরা লাস্যময়ী অভিনেত্রী অনুষ্কা শর্মা নিজের পোশাকের কারণে খুব কম সমালোচিত হয়েছেন।

তবে এবার নিজের পোশাকের কারণে সংবাদ শিরোনামে আলোচিত হচ্ছেন এই সেক্সি অভিনেত্রী। ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করার মাধ্যমে নিজের অভিনয় ক্যারিয়ারের সমাপ্তি ঘোষনা করতে চলা এই অভিনেত্রী নিজের ড্রেসের কারণে এবার উপস্ মোমেন্টের শিকার হয়েছেন। সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া তার একটি ছবিতে হলুদ রঙের একটি অফ-দ্য-শোল্ডার শার্টের সাথে বিবর্ণ ডেনিম প্যান্ট পরতে দেখা গেছে এই অভিনেত্রীকে। যদিও এই পোশাকে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না অভিনেত্রী অনুষ্কা শর্মা। ফলে জনসম্মুখে বিব্রতকর অবস্থায় পড়েন অভিনেত্রী। আর সেই দৃশ্য বর্তমানে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

Anushka Sharma: উপস্ মোমেন্টের শিকার হলেন অনুষ্কা শর্মা, ছবি ভাইরাল ইন্টারনেটে