বিনোদন

৫০ বছরে পা দিলেন শাহরুখ পত্নী গৌরী খান, টানটান গল্পে মোড়া ব্যক্তিগত জীবন

বলিউডের জনপ্রিয় দম্পতি শাহরুখ এবং গৌরী। ১৯৯১ সালে ২৫ অক্টোবর বিয়ে করেন এই দম্পতি। দুই ভিন্ন ধর্মের প্রেম, বিয়ে সব বাঁধাকে জয় করে পরিনতি দেয় নিজেদের সম্পর্ককে। বর্তমানে তিন সন্তানের মা গৌরী। এই বছর ৫০ বছরে পা দিলেন গৌরী খান (Gauri Khan)। আর কয়েকদিন পর ২৯ বছরের দোরগোড়ায় কড়া নাড়বেন এই দম্পতি।

আজ গৌরী স্বামীর পরিচয়ে আজ পরিচিত নন। নিজের স্বতন্ত্র পরিচয়, গড়ে তুলেছেন তিনি নিজেই।

সদ্য মুম্বইয়ের একটি অনুষ্ঠানে স্টাইলিশ দম্পতির শিরোপা পেলেন এই জুটি। ওই অনুষ্ঠানে গৌরী বলেন, ‘‘যাঁরা বলেন, শাহরুখ স্টাইল করে না তাঁদের সঙ্গে একটা সিক্রেট শেয়ার করতে চাই। যখন কোনও পার্টিতে যাই আমরা ঠিক ২০ মিনিটে তৈরি হয়ে নিই আমি। পারফেক্ট টাইমে রেডি হয়ে যাই। আর ওর রেডি হতে তিন-চার ঘণ্টা সময় লাগে।’’

সাংবাদিক অনুপমা চোপড়ার (Anupama Chopra) লেখা বই King of Bollywood: ‘Shah Rukh Khan and the Seductive World of Indian Cinema’ বইটি যদি আপনারা কখনো কেউ পড়ে থাকেন তবে জানতে পারবেন গৌরীকে বিয়ে করার জন্যে কী কী পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল কিং খানকে।

গৌরীর বাবা ও মা কেউই শাহরুখকে কখনো জামাই হিসেবে চাননি। বোনের সঙ্গে সম্পর্ক ভাঙতে শাহরুখকে বন্দুকের সামনে হুমকি দিয়েছিলেন গৌরির দাদা! এমনকি গৌরীর মা সবিতা ছিব্বা মেয়েকে শাহরুখের প্রভাব থেকে বের করে আনার জন্যে নাকি তিনি জ্যোতিষের পরামর্শও নিয়েছিলেন।

আজ গৌরী খান বলিউডে একজন সফল মহিলা উদ্যোক্তা। না স্বামীর পরিচয় ধার নিয়ে তিনি জীবন প্রতিষ্ঠিত করেননি। নিজেই নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন। ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ প্রতিষ্ঠা করেন গৌরী নিজে এবং একটি বিতরণকারী প্রতিষ্ঠান স্থাপন করেন। সম্প্রতি ‘মাই লাইফ ইন ডিজাইন’ নামে একটি বইও লিখেছেন তিনি । গৌরি এখথন দেশের প্রথম সারির মহিলা উদ্যোগপতিদের একজন ।

Anirban Kundu

Recent Posts

৩ দিনের ঝড়-বৃষ্টির সতর্কতা! ৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-শিলাবৃষ্টির আশঙ্কা বাংল

রাজ্যে ফের বদলাতে চলেছে আবহাওয়া। স্কোয়াল ফ্রন্টের প্রভাবে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গ ও…

March 27, 2026

১৯ বছরের ছোট ব্যবসায়ীর সঙ্গে নাম জড়াল! মালাইকার প্রেম নিয়ে চাঞ্চল্য, কী বললেন ছেলে আরহান?

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন…

March 27, 2026

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026