Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: ‘বন্ধু তিনদিন’, খোলা মাঠের মাঝে অসাধারণ নাচ এই সুন্দরীর, দেখলে মন ছুঁয়ে যাবে

Updated :  Saturday, July 22, 2023 11:02 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি হৃদয় ও সোনালী নিজেদের নাচের প্রতিভাকে কাজে লাগিয়েই পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। একাংশের মাঝে পরিচিতি অর্জন করেছেন সোশ্যাল মিডিয়ার পাতাতেও। তাদের নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ‘ফার্স্ট ক্লিক’ নামের ইউটিউব চ্যানেল থেকে একবছর আগে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে এই ঝলক পৌঁছে গিয়েছে ১৯ লাখেরও কাছাকাছি মানুষের কাছে। ঝলকে সোনালী ও হৃদয় নামের দুই যুবক-যুবতীকে দেখা গিয়েছে। এদিন তাদের জনপ্রিয় বাংলা গান ‘বন্ধু তিনদিন’এর তালেই তাল মেলাতে দেখা গিয়েছে খোলা মাঠের মাঝে। মানানসই সাজে তারা দুজনেই দক্ষতার সহিত নিজেদের এই নাচের ভিডিওটি বানিয়েছিলেন। এই মুহূর্তে নিজেদের এই নাচের ঝলকের সূত্র ধরেই একাংশের মাঝে পুনরায় প্রশংসিত হচ্ছেন হৃদয়-সোনালী।