Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘সাকি সাকি’ গানে বিয়ে বাড়িতে তোলপাড় নাচ সুন্দরী বউদি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Updated :  Wednesday, October 11, 2023 8:36 AM

আজকের সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া, ছোট থেকে বড় সকলের কাছেই সহজলভ্য একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইতিবাচক কিংবা নেতিবাচক বিষয়কে অতিক্রম করে যদি কোন ঝলক নেটজনতার দৃষ্টি আকর্ষণ করে তাদের ধরে রাখতে পারে, তবে সেই কনটেন্ট কিংবা ঝলক ভাইরাল হতে বাধ্য। এক্ষেত্রে কেউ নিজের প্রতিভার উপর নির্ভর করেই পৌঁছে যেতে চান বহু মানুষের মাঝে। আবার কেউ শুধুমাত্র পরিচিতিই অর্জন করতে চান একাংশের মাঝে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণের একাংশ নিজের পরিচিতি বৃদ্ধি করার স্বার্থেই ব্যবহার করে থাকেন সোশ্যাল মিডিয়াকে।

বর্তমান যুগে একাধিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে। আর সেইসমস্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম ইউটিউব। আর আজকের প্রজন্ম নিজেদের অধিক পরিচিতি বৃদ্ধি করার স্বার্থে ফেসবুকের পরেই ব্যবহার করে থাকেন ইউটিউবকে। অবশ্য তার একাধিক প্রমাণ মিলবে সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই। প্রতিদিন প্রতিমুহূর্তে এমন এক বা একাধিক ঝলক ভাইরাল হয় নেটনাগরিকদের মাঝে। সম্প্রতি তেমনি আরো একটি ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে বিয়েবাড়ির একটি ঝলক নজরে এসেছে। যেখানে সকলেই মানানসই সাজে উপস্থিত ছিলেন। আর বিয়েবাড়ির ক্ষেত্রে ছোটখাটো অনুষ্ঠান লেগেই থাকে। আর সেই অনুষ্ঠান উপলক্ষে বলিউডের হিট গান ‘সাকি সাকি’র তালেই দেখা দিয়েছিলেন এক যুবতীকে। পর্দায় এই গান গেয়েছিলেন নেহা কক্কর। তিনি রীতিমতো বিয়েবাড়ির সাজেই উল্লেখ্য গানের তালে হুক স্টেপ করেছিলেন। এদিন খোলা চুলে রাণি রঙের শাড়ি ও ঘি রঙের ব্লাউজে দেখা গিয়েছিল তাকে। এদিন তার নাচ দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন সকলেই। অবশ্য সেকথা ভিডিওতে তাদের মুখ-ভঙ্গিতেই স্পষ্ট। ৩ বছর আগে এই ঝলক ‘ফটোগ্রাফার অন্টর’ নামের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল। এই মুহূর্তে এই নাচের ভিডিও ১৬ লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। এই মুহূর্তে এই ঝলক পুনরায় একাংশের মাঝে ভাইরাল হতেই আবারো নেটজনতার কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।