‘অবশেষে’ মুখ খুললেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। বলিউডের ড্রাগ কাণ্ড নিয়ে এত জল ঘোলা হল, এনসিবি তদন্ত শুরু করে দিল, সাংসদের মধ্যে তুমুল ঝড় বয়ে গেল তখনও বলিউডের খিলাড়ি চুপ ছিলেন। এরপর হঠাৎ করেই বলিউডের ড্রাগ সংযোগ নিয়ে মুখ খুললেন। তিনি বুকে হাত রেখে বলেন, “আমরা তারকা তখনই হই যখন আপনারা আমাদের পছন্দ করেন৷
ড্রাগসের বিষয়টি উড়িয়ে দেওয়া কখনই যায় না ৷ কিন্তু তাই বলে এর জন্য পুরো বলিউডকে কাঠগড়ায় দাঁড় করানো ঠিক নয় ৷ ড্রাগস একটা বড় সমস্যা ৷ এই সমস্যাকে শেষ করারই প্রয়োজন রয়েছে ৷ আমাদের তদন্তকারী এজেন্সি এবং আদালত এই নিয়ে কাজ করছে ৷ পাশাপাশি মিডিয়ার কাছেও আমার আবেদন, যে কারোর সম্পর্কে কোনও একটা নেগেটিভ খবরই কিন্তু তাঁর জীবনকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে ৷ তাই সেই দিকটিও বিবেচনা করা উচিৎ।” চলুন অক্ষয়ের মুখ থেকেই শুনে নিই।
খুব শীঘ্র অক্ষয়ের কয়েকটি মুভি রিলিজ হতে চলেছে আগামী বছরে। ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাচ্ছে অক্ষয়ের মুভি। তবে কি তাঁর জন্যেই অবশেষে মুখ খুললেন বলিউডের খিলাড়ি? না নিজের মুভির কথা মুখে না আনলেও এতদিন পরে অক্ষয়ের নীরবতা ভাঙ্গার কারণ যথেষ্ট উদ্দেশ্যমূলক তা স্পষ্ট। এদিন অক্ষয় বলিউডের মাদক যোগ ছাড়াও সুশান্তের জন্য সমবেদনা প্রকাশ করেন। উল্লেখ্য, আজকেই AIIMS এর তরফ থেকে জানানো হয়, সুশান্ত আত্মহত্যাই করেছিলেন।
Kino Lorber has picked up North American distribution rights to Rafael Manuel’s feature debut Filipiñana,…
Anne Hathaway has added her voice to the growing chorus of praise for Bad Bunny’s…
Essence has announced the honorees for its 2026 Black Women in Hollywood Awards, celebrating trailblazing…
James Van Der Beek, the actor who became a household name in the late 1990s…
James Van Der Beek, best known for his role as Dawson Leery in the hit…
The death of Dawson’s Creek star James Van Der Beek continues to reverberate across Hollywood.…