বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। অনেক বাইক বাজারে আসে এবং জনপ্রিয়তা পেয়ে যায়। কিন্তু যেই বাইকটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সের মানুষের কাছে জনপ্রিয় তা হল Royal Enfield Classic 350। এই বাইকটি পছন্দ সকলের। আপনি যদি এই বাইকটি কিনতে চান এবং আপনার কাছে বাজেট কম থাকে, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য।
ইয়ংস্টারদের প্রথম চয়েজ এই ক্লাসিক ৩৫০। আসলে বাইকটির পারফরমেন্স ও স্টাইল দুই অনবদ্য। রয়েল এনফিলড ক্লাসিক ৩৫০ বাইকে ৩৪৯cc সিঙ্গেল-সিলিন্ডার DOHC ইঞ্জিন দ্বারা চালিত, যা ৬১০০ rpm-এ ২০.২ bhp শক্তি এবং ৪০০০ rpm-এ ২৭ Nm পিক টর্ক জেনারেট করে৷ এই বাইকের এক্স-শোরুম মূল্য ১.৯০ লক্ষ টাকা থেকে ২.২১ লক্ষ টাকা পর্যন্ত। কিন্তু আপনি মাত্র ৫৫ হাজার টাকা দিয়ে এই বুলেটটি বাড়ি নিয়ে যেতে পারবেন। কিন্তু কি করে?
আসলে এই বাইকের একটি সেকেন্ড হ্যান্ড বাইক Droom ওয়েবসাইটে নথিভুক্ত আছে। যেই ব্যাক্তি এই গাড়িটিকে তালিকাভুক্ত করেছেন তিনি এই গাড়িটির দাম রেখেছেন মাত্র ৫৫,০০০ টাকা। এই বাইকটি ২০১২ সালের। আপনি যদি এই গাড়িটি কিনতে চান তবে সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলতে পারেন। এছাড়া, দ্বিতীয় যেই রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ বাইকটির কথা বলব সেটি তালিকাভুক্ত করা হয়েছে জনপ্রিয় ওয়েবসাইট OLX এ। এই বাইকটি ২০১৩ সালের এবং বাইকটি রেজিস্ট্রেশন রয়েছে দিল্লিতে। বিক্রেতা এই গাড়িটির দাম রেখেছেন মাত্র ৬০,০০০ টাকা।
গরমের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে…
হঠাৎই বদলে গেল কলকাতার আবহাওয়া। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ, শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও।…
আইপিএলে টানা দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু হঠাৎই বড়…
গ্যাস সিলিন্ডারের ঝামেলা, দাম বাড়া আর বুকিংয়ের অপেক্ষা—সব মিলিয়ে রান্নাঘরে বিকল্প খুঁজছেন অনেকেই। এই পরিস্থিতিতে…
আপনিও কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য বড় খবর। দেশের বৃহত্তম গাড়ি…
আপনিও কি ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC অ্যাপ ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল বড়…