রাজ্য

অ্যারেস্ট মেমোয় সই করান হল ফিরহাদ-মদন-শোভন-সুব্রতকে, চার্জশিট পেশ আজই

নারদ কান্ডে আজ সাতসকালে গ্রেপ্তার হলেন তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। তার বাড়িতে সকাল-সকাল উপস্থিত হন সিবিআই গোয়েন্দা বাহিনী। এছাড়া তার বাড়ির চারপাশের অঞ্চল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে মুড়ে ফেলা হয়। বাড়িতে সিবিআই গোয়েন্দা বাহিনী প্রবেশ করে ফিরহাদ হাকিমের সাথে কথা বললেন ১৫ মিনিট। তারপর হঠাৎ করেই গ্রেপ্তার। তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মাঝেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তৎপরতায় তাকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে গ্রেপ্তার করা হয়েছে সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্রকে। তাদেরকেও ইতিমধ্যে সিবিআই দপ্তরে নিয়ে আসা হয়েছে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, তৃণমূল বিধায়কের গ্রেফতার করার জন্য অনুমতি নেওয়া হয়েছিল বিধানসভা স্পিকারের কাছে। তদন্তের স্বার্থে তিনি তাতে সম্মতি দিয়েছিলেন। অন্যদিকে নারদ কান্ড সম্বন্ধিত তদন্তের জন্য চার নেতাকে গ্রেফতারের বিষয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের সাথে আলোচনা হয়েছিল। তিনি নিজেও সিবিআইকে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্রকে তদন্তের জন্য গ্রেফতার করার অনুমতি দিয়েছিলেন। ইতিমধ্যেই চার নেতাকে সিবিআই প্রধান দপ্তর নিজাম প্যালেসে আনা হয়েছে। তারপর তাদের অ্যারেস্ট মেমোয় সই করানো হয়। জানা গিয়েছে যে আজকেই সিবিআই গ্রেফতার করে চার্জশিট পেশ করবে।

ফিরহাদ হাকিমকে গ্রেফতার করার সময় তার বাড়ির বাইরে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ শুরু করে এবং পথ অবরুদ্ধ করে। তবে কেন্দ্রীয় জওয়ানরা তা হটিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের গাড়ি যাওয়ার সুযোগ করে দেয়। গাড়িতে ওঠার সময় ফিরহাদ হাকিম বলেছেন, “আমাকে গ্রেফতার করা হচ্ছে। আদালতে দেখে নেব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026