আজ অর্থাৎ সোমবার সাতসকালে নারদ কান্ডে তদন্তের জন্য গ্রেফতার করা হয় তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিমকে। এছাড়াও গ্রেফতার করা হয়েছে মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়কে। তাদেরকে ইতিমধ্যেই সিবিআই প্রধান দপ্তর নিজাম প্যালেসে আনা হয়েছে। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট মেমোয় সই করানো হয়েছে এবং সূত্র মারফত জানা গিয়েছে যে আজকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার নেতার বিরুদ্ধে চার্জশিট পেশ করবে। এই খবর পেয়ে সিবিআই প্রধান দপ্তর নিজাম প্যালেসে পৌঁছেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ সকালে ফিরহাদ হাকিমের বাড়িতে সকাল-সকাল উপস্থিত হন সিবিআই গোয়েন্দা বাহিনী। এছাড়া তার বাড়ির চারপাশের অঞ্চল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে মুড়ে ফেলা হয়। বাড়িতে সিবিআই গোয়েন্দা বাহিনী প্রবেশ করে ফিরহাদ হাকিমের সাথে কথা বললেন ১৫ মিনিট। তারপর হঠাৎ করেই গ্রেপ্তার। তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মাঝেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তৎপরতায় তাকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। গাড়িতে ওঠার সময় এই তৃণমূল বিধায়ক বলেছেন, “আমাকে গ্রেফতার করা হচ্ছে। আদালতে দেখে নেব।” অন্যদিকে গ্রেপ্তার করা হয়েছে সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্রকে। তাদেরকেও ইতিমধ্যে সিবিআই দপ্তরে নিয়ে আসা হয়েছে।
অন্যদিকে ঘটনা প্রসঙ্গে তৃণমূলের বর্ষিয়ান নেতা সৌগত রায় বলেছেন, “মোদী শাহের নির্দেশে সব হচ্ছে। আদালতে মোকাবিলা হবে। রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ হচ্ছে এখন। নির্বাচনে হেরে গেছে বলে এইসব করছে। সিবিআই তো খাঁচাবন্দি তোতা।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…