নিউজ

রাজ্যের সঙ্গে চরম সংঘাতে কেন্দ্র, ফের রাজ্যকে কড়া চিঠি কেন্দ্রীয় দলের

কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে। ফের রাজ্যকে কড়া চিঠি কেন্দ্রের। শনিবার ফের রাজ্যের মুখ্যসচিবকে ২ টি কড়া চিঠি দিয়েছেন অজয় ভাল্লা । সরাসরি রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে চিঠিতে লেখা হয়েছে। কেন্দ্রের ৪ টি চিঠির কোনও উত্তর দেয়নি রাজ্য সরকার। শুধু তাই নয়, কেন্দ্রীয় দলকে রাজ্যের তরফ থেকে কোনোরকম সুবিধা দেওয়া হচ্ছে না বলে কেন্দ্রের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

কেন্দ্র পরিদর্শনে যেতে চাইলে রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছিল যেখানে খুশি যেতে পারেন। কেন্দ্র তাদের সাথে সিনিয়র অফিসারদের পাঠাতে বললে রাজ্যের তরফ থেকে জুনিয়র অফিসারদের পাঠানো হয় বলে অভিযোগ। এই সমস্ত অভিযোগের সাথে রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে অসুন্তুষ্ট কেন্দ্র। চিঠিতে রাজ্যের নিজামুদ্দিন ফেরতদের সম্পর্কে সমস্ত তথ্য জানতে চেয়েছে কেন্দ্র।

কেন্দ্র এর সাথেই সঞ্জীবনী হাসপাতালে আরও কর্মীর প্রয়োজন আছে বলে জানান। এছাড়া সব জায়গাতে ঠিক মতো সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না বলেও কেন্দ্র অভিযোগ করেন। করোনা টেস্টিংয়ের জন্য একই ভ্যানে অনেকে মিলে যাতায়াত করছেন, সেইদিকটাও বিশেষ নজর দেবার কথা বলেছে কেন্দ্র। ডুমুরজলা হাসপাতালের দিকেও নজর দেবার জন্য বলেছে। ক্রমেই কেন্দ্র ও রাজ্যের সংঘাত চরমে উঠছে।

Anirban Kundu

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026