করোনাভাইরাস আবহে নির্বাচনের দায়িত্বে থাকা মুখ্য নির্বাচনী আধিকারিক কে এবারে আক্রমণ করল মারণ ভাইরাস করোনা। মঙ্গলবার জানা গেল, এবারের নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক সুশীল চন্দ্র আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। তার পাশাপাশি নির্বাচন কমিশনার রাজীব কুমার করোনা আক্রান্ত হয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনারের সাম্প্রতিক সময়ের মূল বক্তব্যের মধ্যে একটি ছিল বাংলার করোনা পরিস্থিতি। এই পরিস্থিতিতে বাংলায় ভোট গ্রহণ, নির্বাচনী প্রচার এবং বিধিনিষেধ নিয়ে সর্বদলীয় বৈঠক করেছিলেন নির্বাচন কমিশনার।
করোনাভাইরাস এর বাড়াবাড়ি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তার মধ্যে প্রচার প্রক্রিয়া চালানোর জন্য নীতি নির্ধারণ করতে ওই বৈঠক ডেকেছিলেন নির্বাচন কমিশনার। করোনা পরিস্থিতিতে নির্বাচনী প্রচারের সময় সীমার ক্ষেত্রে কোপ দিয়েছিলেন তারা। কিন্তু এবারে সরাসরি করোনা আক্রান্ত হলেন সুশীল চন্দ্র এবং রাজীব কুমার। মারণ ভাইরাস রেয়াত করলোনা নির্বাচন কমিশনকেও।
গত ১৩ এপ্রিল নির্বাচন কমিশনার বদলির পরে সুনিল আরোরার জায়গায় নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন সুশীল চন্দ্র। জানা যাচ্ছে সেই সময় তার শরীরে করোনাভাইরাস বাসা বেঁধেছিল। মঙ্গলবার সরকারি তরফে তার করোনা আক্রান্ত হবার কথা ঘোষণা করে দেওয়া হল। আপাতত রাজীব কুমার এবং সুশীল চন্দ্র দুজনেই হোম আইসোলেশনে আছেন এবং বাড়িতে বসে কাজ করছেন।
ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…
শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…
বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…
সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…