Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Malaika Arora: ‘চিকনা’ ছেলে এক্কেবারেই না পসন্দ অভিনেত্রী মালাইকার, কেমন ছেলে পছন্দ বললেন অভিনেত্রী

Updated :  Monday, September 20, 2021 3:22 PM

মালাইকা আরোরা। অভিনেত্রী, মডেল, ভিডিও জকি, নৃত্যশিল্পী এবং টেলিভিশন ব্যক্তিত্বের পাশাপাশি একজন বিচারক। এতগুলো কাজ নিজে সমান্তরালে মেন্টেন করেন মালাইকা। তিনি অত্যন্ত আত্মনির্ভর এবং আত্মসচেতন থাকার চেষ্টা করেন। একটা সময় এই মেয়েকে প্রচুর স্ট্রাগেল করতে হয়েছিল। ১৯৯৭ সালে মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন বলিউডে। মডেলিং থেকে বলিউডে অভিনয় করা শুরু করেন অভিনেত্রী। এরপর অভিনেত্রীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এই অভিনেত্রীকে অনেকে ভালোবেসে মুন্নি বলে ডাকেন।

১৯৯৮ সালে আরবাজ খানের সাথে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর স্বামী এবং সংসার নিয়ে খুশি ছিলেন মালাইকা। এদের একটি ছেলে আছে, নাম আরহান খান। বেশ খুশিতে ছিলেন কিন্তু ২০১৭ সালে ১৯ বছরের সুখী দাম্পত্য জীবন ভেঙে নিজের ছেলে আরহানের হাত ধরে খান বাড়ি প্রত্যাখান করে সব বিলাসিতা ছেড়ে বেরিয়ে যান মালাইকা অরোরা। তারপর মালাইকা সিঙ্গেল হলেও দ্বিতীয় বার প্রেমে পড়েন তিনি। তিনি অর্জুন কাপুরের প্রেমে পড়েন। মালাইকা আরোরা ও অর্জুন কাপুর বলিউডের অন্যতম চর্চিত লাভ বার্ডস। এদের প্রেমের রসায়ন কারোরই অজানা নয়। এক কথায় বলতে গেলে এই জুটির লাভস্টোরি বিটাউনে এখন হটকেক। তাঁদের প্রতিটা পদক্ষেপেই সকলের দৃষ্টি আকর্ষণ করে। গত বছর করোনা আবহে এই লাভ বার্ডস একসাথে লিভ ইন করাও শুরু করেন।

Malaika Arora: ‘চিকনা’ ছেলে এক্কেবারেই না পসন্দ অভিনেত্রী মালাইকার, কেমন ছেলে পছন্দ বললেন অভিনেত্রী

বর্তমানে অভিনেত্রী এখন এমটিভি-র জনপ্রিয় রিয়েলিটি শো ‘সুপার মডেল অফ দ্য ইয়ার’-এর বিচারক হিসে গুরু দায়িত্ব সামলাচ্ছেন ‘সুপার-ডুপার সেক্সি অ্যান্ড গ্ল্যামার কুইন মালাইকা আরোরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমটিভির তরফে ‘সুপার মডেল অফ দ্য ইয়ার ২’-র একটি প্রোমো সামনে আনা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শোয়ের সহ-বিচারক ও মডলিংয়ের দুনিয়ার বেতাজ বাদশা মিলিন্দের প্রশ্ন ‘কেমন ছেলে পছন্দ সুন্দরী মালাইকা’র। উত্তরে অর্জুন বান্ধবী জানিয়েছেন, একেবারে চিকনা ছেলে একদমই পছন্দ নয় তাঁর বরং, একটু দাড়ি-গোঁফ আছে, এমন ছেলেই বেশি পছন্দ করেন তিনি। সঙ্গে আবার মালাইকা জানিয়ে দেন, সেই ছেলেকে ভালো করে চুমু খেতে জানতে হবে। আর এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে এই প্রমোর ভিডিয়োতে কমেন্ট সেকশনে মালাইকার প্রশংসার থেকে সমালোচনাই বেশি চোখে পড়েছে। এক নেট-নাগরিক জানিয়েছেন, এই শোয়ের বিচারক হিসেবে লিজা হেডন বেস্ট। কেননা, সে সত্যি ইন্টারন্যাশনাল মডেল। মালাইকার মতো শুধুমাত্র বলিউডে সীমাবদ্ধ নেই। আর একজন লেখেন, যদি নির্মাতারা মালাইকাকে ছেড়ে প্রতিযোগীদের দিকে বেশি ফোকাস করেন তাহলে শোটি আরো ভালো হবে। আরেক জনের মন্তব্য, লাইমলাইটে থাকার জন্য মালাইকা যা ইচ্ছা তাই করতে পারেন। যা ইচ্ছা তাই বলতেও পারেন। আর একজন আবার প্রশ্ন করেন, ‘অর্জুনকে কি এই কারণেই পছন্দ করেছেন নাকি?’ সমালোচনা হলেও এই ভিডিও বেশ ভাইরাল।