Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

(VIDEO) বলিউডের ক্যাটরিনাকেও ভোলাবে এই সুন্দরী, নাচ দেখে পথ হারাচ্ছে মানুষ

Updated :  Friday, August 18, 2023 5:22 PM

আজকের প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মগুলিও নিজেদের নেটজনতাকে হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে নিজেদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে আলাদাভাবে সন্দেহের কোন অবকাশই নেই।

সোশ্যাল মিডিয়ার পাতায় কোন কিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। যদি কোন ঝলক নেটজনতার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় তাহলে, সেই ঝলক একাংশের মাঝে ভাইরাল হতে বাধ্য। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অধিকাংশই ডিজিটাল ক্রিয়েটর হিসাবে পরিচিতি অর্জন করছেন নেটদুনিয়ায়। সেকথা অবশ্য আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। নেটদুনিয়ার পাতায় চোখ রাখলেই এমন একাধিক ঝলক নজরে আসবে। সম্প্রতি তেমনই এক ডিজিটাল ক্রিয়েটর নিজের রিল ভিডিওর সূত্র ধরেই নাগরিকদের একাংশের দৃষ্টি আকর্ষণ করেছেন।

‘চিকনি চামেলি’ বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট আইটেম সং। এই গানের তালে পর্দায় দেখা মিলেছিল ক্যাটরিনা কাইফের। এদিন সেই গানের তালেই তাল মিলিয়েই একাংশের মাঝে চর্চিত সেজাল শ্রীবাস্তব। এই ভিডিওটি নিজের বাড়ির ছাদেই শুট করেছিলেন সেজাল। পরেছিলেন মানানসই নাচ পোশাকও। খোলা চুলে এদিন তার চোখে-মুখে ছিল আকর্ষণের স্পষ্ট ছাপ। সেজাল যে এই ধরনের রিল ভিডিও বানাতে বেশ সাবলীল, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। সম্প্রতি নিজের এই ঝলকের সূত্রের বলিউডের ক্যাটকে ভুলিয়েছেন তিনি।