আন্তর্জাতিক সীমান্ত রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে পাকিস্তান। যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনারা ভারতীয়দের উপর গোলাবর্ষণ করলে রক্তবন্যা বয়ে গেছে বহু প্রাণের।
যখন পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের জেরে নিত্যদিন ভোগান্তিতে ভুগছে ভারত তখন প্রতিবেশী দেশ চিনের কার্যকলাপে নড়ে উঠলো ভারত। পাকিস্তানের পর এবার ভারতীয় সেনাদের উপর গোলাবর্ষণ করলো চীন এবং এই আক্রমণের হার ক্রমশ বেড়েই চলেছে।
গতকাল বুধবার লোকসভায় চীনা সেনাবাহিনীর আক্রমণের কথা তুলে ধরেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। এদিন সংসদ সভায় জানানো হয় যে উত্তর ভারতে চীন সীমান্তে কোনো নির্দিষ্ট এবং সুস্পষ্ট সীমারেখা না থাকার কারণে চীনা সেনারা বরাবরই অবাধে ভারতে প্রবেশ করেছেন।
যার ফলে এই অবাধ প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। আর এই বিবাদের জেরেই ভারতীয় সেনাদের উপর গোলাবর্ষণ করে চীনা সেনারা। এই আক্রমণের জেরে সাধারণ মানুষ কোনো ক্ষতির আঁচ না পেলেও ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পর্যটন কেন্দ্র এবং লাদাখ সীমান্ত লাগোয়া বেশ কিছু গ্রাম।
গতকাল বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রীর তরফ থেকে চীনা আক্রমণের এক পরিসংখ্যান পেশ করলে জানা যায় যে ২০১৬ থেকে পর পর তিন বছর ধরে চীনা সেনারা ভারতে যথাক্রমে ২৭৩, ৪২৬ এবং ৩২৬ বার আক্রমণ চালিয়েছে।
এই পরিস্থিতি মোকাবিলায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করার জন্যে দাবি করা হলে রাজনাথ সিং এর মন্ত্রক এর তরফ থেকে জানানো হয় যে চীনা প্রেসিডেন্টের ভারত সফরের সময়ে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…