নিউজ

তিনে তিন! উপনির্বাচনে ঘাসফুল ঝড়ে উবে গেল গেরুয়া

প্রীতম দাস : উপনির্বাচনে জোড়াফুল ঝরে উরে গেলো অন্যান্য রাজনৈতিক দলগুলো। সম্ভাব্য তিনটি আসনেই জয়ি তৃণমূল প্রার্থী। কালিয়াগঞ্জ ২৩০৪ ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ। শুরুতে পিছিয়ে থাকলেও তৃণমূল প্রার্থী পঞ্চম রাউন্ডে এসে প্রথম স্থান দখল করে। বলাবাহুল্য, কালিয়াগঞ্জ বিধানসভা নিসন্দেহে এক বড় জয়।

অপরদিকে, করিমপুর বিধানসভা কেন্দ্র বিজেপির হেভিওয়েট প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে প্রথম থেকেই পিছিয়ে পড়তে থাকেন ও তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায় বিপুল ভোটে এগিয়ে যেতে থাকেন। ষষ্ঠ রাউন্ড এর শেষে তৃণমূল প্রার্থী ২৫৫৫১ ভোটে এগিয়ে যায়। বলাবাহুল্য, প্রথম থেকেই এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায় এর জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।

অন্যদিকে বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত খদরপুর বিধানসভা কেন্দ্র। বিজেপি প্রার্থী প্রেমচাদ ঝা এগিয়ে থাকলেও পঞ্চম রাউন্ড এর পর ৫০০০ ভোটে এগিয়ে যায় ও ১১ রাউন্ড শেষে ১৭০০০ ভোটে এগিয়ে যায় তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার ও এই নজরকাড়া কেন্দ্র পুনরায় উদ্ধার করে নিল তৃণমূল। কালিয়াগঞ্জ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী কমল চন্দ্র সরকার বলেন , এই হারের অন্যতম কারণ এন আর সি।

বলাবাহুল্য, তিনটি বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস জিতে গিয়ে যে লোকসভার ধাক্কার প্রভাব অনেকটা কাটিয়ে নিল সে ব্যাপারে সন্দেহ নেই। এই জয় তৃণমূল কংগ্রেস এর প্রকোষ্ঠে নতুন অক্সিজেন এর যোগান দিল তা অস্বীকার করা যায় না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026