অরূপ মাহাত: পশ্চিমবঙ্গের তিন কেন্দ্রে উপনির্বাচনের ভোট গননা চলছে আজ। ইতিমধ্যে ফল ঘোষণা হয়েছে কালিয়াগঞ্জে। সেখানে বিজেপির হাত থেকে কার্যত জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে নিকটতম বিজেপি প্রার্থীকে ২৩০৪ ভোটে হারিয়ে সংবাদমাধ্যমে মুখ খুললেন তিনি। জানালেন, ‘খুব কঠিন ছিল লড়াই। গত লোকসভা ভোটের নিরিখে ৫৭ হাজার ভোটে পিছিয়ে ছিলাম আমরা। সেখান থেকে শুরু এই জয় কঠিন ছিল।’
সাধারণ কর্মীদের উদ্দেশ্যে এই জয় উৎসর্গ করে কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী এদিন বলেন, ‘সবাই খুব খেটেছে। আমাকে জেতানোর জন্য জান লড়িয়ে দিয়েছেন গ্রাম থেকে ব্লক, জেলা সমস্ত স্তরের কর্মীরা।’ এই কেন্দ্রের লড়াই যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা স্পষ্ট হয়ে যায় তপন বাবুর কথায়, ‘আমার সমর্থনে দিনের পর দিন উত্তরবঙ্গ ও রাজ্যের নেতারা এখানে এসেছেন। মন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়রা এসে কর্মীদের মাটি লড়াই করার উৎসাহ দিয়ে গেছেন।’ কঠিন লড়াইয়ের মধ্যে দিয়েই একদা কংগ্রেসের গড়, বিজেপির নিরাপদ কেন্দ্রে এই প্রথমবারের জন্য ঘাসফুল ফোটালেন তপন দেব সিংহ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…