নিউজ

সরকারি কোপে এবার চিনা টেলিকম

নয়াদিল্লি: অ্যাপের পর এবার সরকারি কোপে চিনা টেলিকম পণ্য উৎপাদক ও বিক্রেতা সংস্থাও। আজ, বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, নির্দিষ্ট কিছু সংস্থাকে বিশ্বাসযোগ্যতার অভাবে ‘কালো তালিকা’ভুক্ত করা হতে পারে। শীঘ্রই টেলিকম সেক্টরে একটি তালিকা পাঠানো হবে। সেখানে কোন কোন সংস্থার থেকে পণ্য কেনা যাবে, তা উল্লেখ করা থাকবে।

কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ জানান, টেলিকম সেক্টরের সুরক্ষা বৃদ্ধিতেই ক্যাবিনেট কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। টেলিকম পণ্য ও পরিষেবার সুরক্ষার বিষয়টি বিশ্লেষণ করে তিনি বলেন, ‘বেশ কিছু বিশ্বস্ত সূত্র রয়েছে এবং কিছু অবিশ্বস্ত সূত্রও রয়েছে।’

জাতীয় সুরক্ষার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, ‘সরবরাহ চেইন সুরক্ষিত রাখতে সরকার টেলিকম পরিষেবাদাতাদের জন্য সুরক্ষিত ও বিশ্বস্ত পণ্যগুলির ঘোষণা করবে। তবে অপারেটরদের কাছে যে টেলিকম সরঞ্জামগুলি রয়েছে, তা প্রভাবিত হবে না।’

এর আগে গতমাসেই কেন্দ্রীয় সরকার ৯৩টি অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করে। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা, রাষ্ট্র ও জনশৃঙ্খলার নিরাপত্তা রক্ষার প্রতি এই অ্যাপগুলি ক্ষতিকর, এই কারণ দর্শিয়ে তথ্য প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় নিষেধাজ্ঞা জারি করা হয়।

পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত-চিন দ্বৈরথ শুরু হওয়ার পর থেকেই চিনা পণ্য বয়কট করার ডাক দেয় দেশবাসী। ভারত সরকারও একের পর এক চিনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করে। এবার সেই তালিকায় অন্তর্ভুক্ত হতে চলেছে টেলিকম সরঞ্জাম বিক্রেতারাও।

Anirban Kundu

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026