কলকাতা: একইদিকে যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ঢাকা নয়, খোলা প্যান্ডেলে এবারের পুজো হবে, তেমনই আর একদিকে তিনি ঘোষণা করলেন পুরহিতদের এবার থেকে মাসিক ভাতা দেবে রাজ্য সরকার। আজ, সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, ৮০০০ সনাতনী ব্রাহ্মণ পুরোহিতদের এই সুবিধা দেওয়া হবে। পুজোর মাস থেকেই এই মাসিক ভাতা দেওয়া হবে। প্রত্যেক পুরোহিতের ১ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছেন। শুধু তাই নয়, বাংলা আবাস যোজনায় দরিদ্র সনাতনী পুরোহিতের ঘর তৈরি করে দেওয়া হবে বলেও এদিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর এমন ঘোষণা পুজোর আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, আগামী ২৫ সেপ্টেম্বর পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করবেন মূখ্যমন্ত্রী। তার আগে আজ, সোমবার নবান্ন থেকে তিনি সাংবাদিক বৈঠকে জানালেন, খোলা প্যান্ডেলের মধ্যে পুজোর আয়োজন করতে হবে। এমনকি চারদিকে হাওয়া-বাতাস প্রবেশ করতে পারে তেমন ব্যবস্থা রাখতে হবে পুজো কমিটিগুলিকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…