নিউজ

টাকা জমা দিয়েও ফের আবেদন আইনজীবী প্রশান্ত ভূষণের

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আদালত অবমাননার মামলায় ১ টাকা মিটিয়ে দিয়েও রায় পুনর্বিবেচনার আবেদন জানালেন আইনজীবী প্রশান্ত ভূষণ৷ প্রসঙ্গত, আদালত অবমাননার দায়ে তাকে ১ টাকার জরিমানা দিতে বলেছিলো সুপ্রিম কোর্ট৷ কিছুদিন আগে সুপ্রিম কোর্ট এবং তার কয়েকজন বিচারপতির বিরুদ্ধে বেশ কয়েকটি ট্যুইট করেন প্রশান্ত ভূষণ।

এরপরেই তাকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে শীর্ষ আদালত৷ সেই নিয়ে জরিমানা না দেওয়ার দায়ে তিন মাসের জন্য জেলে যেতে হবে বলেও জানিয়েছিলো সুপ্রিম কোর্ট। এমনকি জরিমানা না দিলে তিন বছর আইনজীবী হিসেবে প্র্যাক্টিস করতে পারবেন না বলেও জানায় সুপ্রিম কোর্ট। জানানো হয়েছিলো আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে জরিমানার টাকা মেটাতে হবে প্রশান্ত ভূষণকে৷

এ দিন সু্প্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে তিনি জানান, “প্রতীকী জরিমানা মিটিয়ে দেওয়ার অর্থ এই নয় যে আমি আদালতের রায় মেনে নিয়েছি”৷ ভূষণ আরো জানিয়েছেন, জরিমানার অর্থ মিটিয়ে দেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ তাঁকে আর্থিক সাহায্য পাঠিয়েছেন৷ ওই অর্থ দিয়ে একটি বিশেষ তহবিলও গঠন করা হবে বলে জানানো হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026